ঢাকা, মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

২০২৪ মার্চ ০৭ ২০:৫৫:০১
ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের তালিকাভুক্ত ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৬৩ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৭ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ এপ্রিল। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

শেয়ারনিউজ, ০৭ ডিসেম্বর ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে