ডেনমার্কের জুস ‘সানকুইক’র কারখানা চালু করলো এসিআই
নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক ফ্রুট অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড ‘সানকুইক’র অত্যাধুনিক কারখানার উদ্বোধন করেছে এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড।
এসিআই লিমিটেড এবং ডেনমার্কের জুস জায়ান্ট কো-রো এএস এর যৌথ বিনিয়োগে তৈরি ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’র প্রথম কারখানা এটি।
মঙ্গলবার ০৬ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ, বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার, এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, কো-রো এ/ এস এর প্রেসিডেন্ট সোরেন হোম জেনসেন, কো-রো এ/ এস এর এশিয়া রিজিয়নের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সোরেন রেন্ডিন, এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালত নিলস রনো, স্থানীয় সংসদ সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং নির্বাহী শীর্ষ ব্যবস্থাপনা এবং উভয় প্রতিষ্ঠাতা কোম্পানির বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘বাংলাদেশের কৃষি পণ্যের বাজারে বিদেশি বিনিয়োগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এর সাথে পণ্যের বৈচিত্র্য এসেছে। এসিআই কো-রো বাংলাদেশ’র স্থানীয় উৎস থেকে আমের পাল্প সংগ্রহ করে ভোক্তাদের কাছে মানসম্পন্ন শূণ্য পৌঁছে দিচ্ছে। ’
তিনি বলেন, ‘একইসাথে তারা বিশেষজ্ঞ মানের আদান-প্রদানের মাধ্যমে স্থানীয় বাজারে কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে যা সত্যিই প্রশংসনীয়।’
ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিকস মোলার বলেন, ‘বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে আমার লক্ষ্য শুধু দুদেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা নয়, বরং দুদেশের মানুষের মাঝে পারস্পরিক বোঝাপড়া এবং বাংলাদেশে ডেনিশ মানসম্পন্ন বিনিয়োগকে উৎসাহিত করাও আমার দায়িত্বের অংশ।’ তিনি বলেন, ‘এসিআই কো-রো-এর উচ্চমানের পণ্য সরবরাহের প্রতিশ্রণতি আমাদের দুদেশের সামগ্রিক মূল্যবোধকে জাগ্রত করে। ডেনিশ বিনিয়োগ এর অর্থ শুধু পণ্যে বিনিয়োগ নয় বরং এটি বাংলাদেশের সামগ্রিক সমৃদ্ধি ও অগ্রগতির জন্যও একটি প্রচেষ্টা।’
কো-রো এ/এস এর প্রেসিডেন্ট সোরেন হোম জেনসেন বলেছেন, ‘এসিআই কো-রো’র মাধ্যমে আমরা বাংলাদেশের প্রায় ১৭ কোটি ভোক্তার একটি বৃহৎ এবং দ্রুত বর্ধনশীল বাজারে প্রবেশ করতে যাচ্ছি। এসিআই’র সাথে অংশীদারিত্বের মাধ্যমে আমরা ঢাকার অদূরে একটি অত্যাধুনিক কারখানা নির্মাণে বিনিয়োগ করেছি।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ও ডেনমার্কের যৌথ মূল্যবোধকে ধারণ করে আমরা একটি আদর্শ প্রতিষ্ঠান তৈরি করতে সমর্থ হয়েছি যার মাধ্যমে সানকুইক ফ্রুট ড্রিংক এখন শুধু দেশের বাজার নয় বরং রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের জন্যও প্রস্তুত।’
এসিআই’র ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা বলেন, ‘সানকুইকের লঞ্চের মাধ্যম যুগোপযোগী উন্নতমানের স্বাস্থ্যসমাত পণ্য বাংলাদেশের ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার প্রতি এসিআই’র যে প্রতিশ্রুতি তা আরও একবার প্রমাণিত হয়েছে।’
তিনি বলেন, ‘এই কারখানার উদ্বোধন শুধু এসিআই কো-রো’র জন্য একটি মাইলফলকই নয় বরং এটি বাংলাদেশে ফ্রুট ড্রিংক বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস।’
উচ্চমান সম্পন্ন উপকরণ ব্যবহারের মাধ্যমে দারুণ স্বাদের, ব্যতিক্রমী ফ্রুট ড্রিংক সরবরাহের মাধ্যমে গ্রাহকদের মাঝে ‘ওয়াও’ অনুভূতি জাগিয়ে তোলাই এসিআই’র লক্ষ্য। খাটি মান এবং স্বাদের প্রতি অঙ্গীকারের জন্য পরিচিত সানকুইক এ্যাম্ফ ইতোমধ্যে বিশ্বের হাজারো ভোক্তার মন জয় করেছে।
ইউরোপীয় মান নিয়ন্ত্রণের মাধ্যমে সানকুইক গত ৮০ বছরেরও বেশি সময় ধরে কৃত্রিম রং, ফ্লেভার, চিনি ও প্রিজারভেটিভ ছাড়াই ভোক্তাদের পছন্দের স্বাদের ফ্রুট ড্রিংক সরবরাহ করে আসছে।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির এই যাত্রায় সানকুইক ভবিষ্যৎ প্রজন্মের পরিবর্তিত রুচির সাথে তাল মিলিয়ে, গুণগত মান ও স্বাদের প্রতীক হয়ে উঠতে প্রস্তুত।
শেয়ারনিউজ, ০৬ ফেব্রুয়ারি ২০২৪
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা









