বছরের দুই মাসে গতি পেয়েছিল দেশের শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক : রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অস্থিরতায় বছরজুড়ে শেয়ারবাজার মন্দার মধ্যেই ছিল। তবে ধীরগতির বাজারে কিছুটা গতি সঞ্চার করেছিল মে ও জুন মাসে। বছরের অন্য মাসগুলোর তুলনায় জুনে মূল্যসূচক এবং লেনদেন সর্বোচ্চ অবস্থানে ছিল। তবে গড় লেনদেন সবচেয়ে বেশি হয়েছে মে মাসে।
বাজারের অধিকাংশ কোম্পানি জুন সমাপ্ত হওয়ায় ওই সময় বাজার অন্য সময়ের তুলনায় গতিশীল হয়। এছাড়া আয়করে ছাড় পেতে বাজারবিমুখ অনেক বিনিয়োগকারী এই সময় শেয়ার কেনায় জোর দেন। এসব কারণে জুনে শেয়ারবাজার তুলনামূলক ভালো ছিল বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের ২৪৪ কার্যদিবসে ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ হাজার ২০৭ পয়েন্ট থেকে সামান্য বেড়ে ৬ হাজার ২৪৬ পয়েন্টে অবস্থার করছে। তবে মাসের হিসাবে জুনশেষে সর্বোচ্চ ৬ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করে। জুনের আগের মাসগুলোয় সূচকের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকলেও জুন-পরবর্তী মাসগুলোয় নিম্নমুখী হতে থাকে।
এর আগে মে মাস শেষে সূচক ছিল ছয় হাজার ৩৪০ পয়েন্টে, এপ্রিল শেষে ছয় হাজার ২৬৩, মার্চ শেষে ছয় হাজার ২৭৬, ফেব্রুয়ারি শেষে ছয় হাজার ২১৭ ও জানুয়ারি শেষে ছিল ছয় হাজার ২৬৭ পয়েন্টে।
অর্থাৎ ফেব্রুয়ারিতে সূচকে পতনের পর জুন পর্যন্ত একটু একটু করে বৃদ্ধি পায় সূচক। যদিও জুলাই শেষে সূচক কমে দাঁড়ায় ছয় হাজার ৩২৫ পয়েন্টে।
এরপর আগস্টে ছয় হাজার ২৯৯, সেপ্টেম্বরে ছয় হাজার ২৮৫, অক্টোবরে ছয় হাজার ২৭৯ ও নভেম্বরে ছয় হাজার ২২৩-এ গিয়ে ঠেকে সূচক। তবে ডিসেম্বরে আবার সূচক সামান্য বেড়েছে।
এদিকে ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই ৩০ সূচকেও জুনকে ঘিরে গতি পরিবর্তন ঘটে। জুন-পূর্ব মাসগুলোয় সূচক ঊর্ধ্বমুখী থাকলেও জুন-পরবর্তী সময়ে তা পড়তে শুরু করে।
এছাড়া ছোট ও মাঝারি কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসইর এসএমই প্ল্যাটফর্মের সূচক ডিএসএমইএক্সে বছরজুড়েই নিম্নমুখী ধারা অব্যাহত ছিল।
২০২৩ সালে মোট লেনদেন হয় ১ লাখ ৪১ হাজার ৫৯ কোটি টাকা। গড়ে লেনদেন হয় ৫৭৮ কোটি ১১ লাখ টাকা। তবে একক দিন হিসাবে সর্বোচ্চ লেনদেন হয় এক হাজার ২৫৫ কোটি ৬৮ লাখ টাকা। যদিও মাসের হিসাবে গড়ে সর্বোচ্চ লেনদেন হয় মে মাসে।
ইবিএল সিকিউরিটিজের এক প্রতিবেদনে দেখা যায়, মে মাসে গড় লেনদেন ছিল ৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার। জুনে তা কিছুটা কমে দাঁড়ায় ৭ কোটি ৬০ লাখ ডলার। যদিও মে-জুন পরবর্তী সময়ে লেনদেন হ্রাস পেতে থাকে; যা ডিসেম্বরে নেমে আসে ৪ কোটি ৯০ লাখ ডলারে।
বছরের অন্য মাসগুলোর মধ্যে জানুয়ারিতে গড় লেনদেন ছিল ৪ কোটি ৯০ লাখ ডলার। ফেব্রুয়ারিতে তা কমে দাঁড়ায় চার কোটি ৩০ লাখ ডলার। মার্চে তা কিছুটা বেড়ে দাঁড়ায় চার কোটি ৫০ লাখ ডলার ও এপ্রিলে পাঁচ কোটি ৪০ লাখ ডলার।
এছাড়া জুলাইয়ে গড় লেনদেন হয় সাত কোটি ৭০ লাখ ডলার। আগস্টে তা প্রায় অর্ধেকে নামে। এই সময় গড় লেনদেন হয় চার কোটি ডলার। সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়ায় পাঁচ কোটি ৭০ লাখ ডলার, অক্টোবরে আবার কমে হয় চার কোটি ২০ লাখ ডলার ও নভেম্বর তিন কোটি ৯০ লাখ ডলার, যা বছরের সর্বনিম্ন লেনদেন।
শেয়ারনিউজ, ৩০ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- ডিএমপিতে বড় রদবদল, একসঙ্গে বদলি ৪ উচ্চপর্যায়ের কর্মকর্তা
- পুলিশের ভাতায় বড় পরিবর্তন, দেখে নিন বিস্তারিত হিসাব
- প্রথমবারের মতো সব সরকারি কর্মচারী পাবেন যে ভাতা
- ব্যাংকিং খাত এখন ‘প্রিক্যারিয়াস’, খেলাপি ঋণ আরও বাড়তে পারে
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির শেয়ারহোল্ডার নির্ধারণ
- চলতি সপ্তাহে ৮ কোম্পানির এজিএম
- আগামী ১০ বছরে যে চাকরিগুলোর চাহিদা বাড়তে পারে
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড নিয়ে নতুন পে-স্কেলে যা আছে
- অবশেষে নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
- ‘খোকন মামুর এই অবস্থা হতো না’
- জেমিনিকে পরীক্ষা করতে গিয়ে ঘটল অপ্রত্যাশিত ঘটনা
- ১০ দিনেও সন্ধান নেই একই পরিবারের দুই গৃহবধূর
- মানুষের চোখ এত নিখুঁত, কোরআনের মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত
- সরকারি চাকরিজীবীদের সুখবর, আজই নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- লংমার্চে নাহিদের কড়া বক্তব্য, টার্গেট তারেক রহমান
- গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য নতুন শর্ত ট্রাম্প প্রশাসনের
- ২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা
- মাহবুবার হলফনামায় ব্যারিস্টার লেখা নিয়ে নতুন ব্যাখ্যা
- আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন সমীকরণ
- ব্যাংক-বীমা-সিমেন্টের শেয়ারে সুখবর, সপ্তাহজুড়ে শেয়ারবাজারের চিত্র
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- কিম জং উনের বিলাসী জীবনের অজানা তথ্য
- বাংলাদেশও পেতে পারে ১২৩ কোটি টাকা, ফিফাকে চিঠি
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে যে কারণে বাড়ে বাংলাদেশের বাজারের খরচ
- দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম পাবেন যেসব খাবারে
- ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের সর্বশেষ দর
- বৈশাখী ভাতা নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ
- হাসিনা আমলের চুক্তি নিয়ে ঢাকাকে দিল্লির হুমকি
- ছয় ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়ার নতুন খবর
- আটক সাবেক সেই ওসিকে ছেড়ে দিল পুলিশ
- নিজের মেয়েকে ধর্ষণ ও ভিডিও ধারণ হালিম মিয়ার
- বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি
- আজ শনিবার, দেখে নিন নামাজের সময়সূচি
- আজকের টাকার রেট: বড় লাফে বাড়ল ব্রিটিশ পাউন্ড
- ঝাড়ু মিছিল ও অবাঞ্ছিত ঘোষণার বিরুদ্ধে নতুন জবাব রুমিন ফারহানার
- চার কোম্পানির বিনিয়োগকারীদের মুখে চওড়া হাসি
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত








.jpg&w=50&h=35)

