নৌকায় ভোট না দিলে সুযোগ-সুবিধা ও ভাতা বন্ধের হুমকি চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক : নৌকা মার্কায় ভোট না দিলে সকল সুযোগ-সুবিধা ও ভাতা বাতিল হয়ে যাবে বলে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জকে হুমকি দিয়েছেন চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এনামুল হক মঞ্জু।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর মিরপুর এলাকায় উঠান বৈঠকে এমন বক্তব্য দেন চেয়ারম্যান মঞ্জু। তার বক্তব্যটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
সোস্যায় মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে শোনা যায়, নৌকার প্রার্থীর পক্ষে উঠান বৈঠকে উপস্থিত স্থানীয় নারী ও কার্ডধারীদের উদ্দেশে চেয়ারম্যান মঞ্জু বলছেন, সর্বোচ্চ শিক্ষা পর্যন্ত বিনা পয়সায় লেখাপড়া করতে পারছে। এটা জননেত্রী শেখ হাসিনার অবদান। নৌকা মার্কায় ভোট না দিলে এইসব সুযোগ-সুবিধা ও ভাতা বাতিল হয়ে যাবে। অন্য কোনো ক্যান্ডিডেটরা ভোট চাইলে আপনারা বিভ্রান্ত হবেন না। নৌকা প্রতীক দিয়ে খোকসা-কুমারখালীতে একজনকে পাঠিয়েছে। সে হচ্ছে সেলিম আলতাফ জর্জ।
তিনি বলেন, এই প্রতীক (নৌকা) বাদে ভোট দিলে সব উন্নয়ন কিন্তু বন্ধ হয়ে যাবে। ভোট তো কাউকে না কাউকে দেওয়াই লাগবে। নৌকায় ভোট দিয়ে যদি এলাকার উন্নয়ন, বিভিন্ন ভাতা, আপনাদের ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ এগুলো যদি করতে পারি, এগুলো বড় পাওয়া। আমরা নৌকার পক্ষে ভোট ভিক্ষা করতে এসেছি। আমরা সবাই নৌকায় ভোট দেব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, অন্য কাউকে আপনারা ভোট দিতে পারবে কিনা জানি না। তবে নৌকায় যারা ভোট দেবে তাদের সমস্যা নেই। আপনারা ভোট আগে দেবেন, সেখানে মেম্বারসহ আমাদের লোক থাকবে। আপনাদের মাঝে কিন্তু আমরাই ছিলাম, আমরাই আছি। যারা ১০ টাকা কেজি চাল, টিসিবি পায়নি। তারা কালকেই পাবা, তেল চাল পাবা। আমি মেম্বারের কাছে দিয়ে দেব। আর কোনো চাহিদা আছে?
এসময় উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের মা মমতাজ বেগম, তার স্ত্রী, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দীন ও এলাকার বাসিন্দারা।
শেয়ারনিউজ, ২৪ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি
- আই হ্যাভ এ প্ল্যান: ডোনাল্ড ট্রাম্প
- হাদির সঙ্গে যে ইউটিউবারকেও হত্যার ষড়যন্ত্র করা হয়!
- ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- তিন দেশে আবারও ইরানের হামলা
- দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু নেপথ্য যে কারণ
- নেতানিয়াহুর মৃত্যুর খবর ছড়াতেই তড়িঘড়ি ছবি প্রকাশ
- শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে নতুন আপডেট
- কাগজে সম্পদ, বাস্তবে নেই—সোনালি আঁশে আর্থিক অনিয়মের চিত্র
- তিন শর্তে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারের চালকেরা
- তালিকাভুক্ত কোম্পানির পক্ষ থেকে আসছে সুখবর
- ২৪ ঘণ্টায় ১৯১ ইসরায়েলিকে হাসপাতালে পাঠাল ইরান
- ইরানকে কড়া বার্তা দিলেন এরদোগান
- রাজনীতিতে নতুন বিতর্ক: উপদেষ্টাকে মন্ত্রী করতে প্রস্তাব
- ডিএসইর তিন ব্রোকারেজ হাউসে প্রতিনিধির পরিবর্তন
- টানা ৭ দিন ব্যাংক বন্ধ, যেসব শাখা ১৮ ও ১৯ মার্চ খোলা
- সূচক বাড়ার দিনে শীর্ষ দশ কোম্পানির চমক
- ৫ ফুটবলারকে আশ্রয় দিল অস্ট্রেলিয়া
- আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: মির্জা ফখরুল
- চাহিদা বাড়ায় সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দুই ডজন শেয়ার
- ঈদের ছুটি বাতিল, নতুন নির্দেশনা নিয়ে চাঞ্চল্য
- ইসরায়েলি অর্থমন্ত্রীর ছেলের লিভার ছিন্নভিন্ন
- ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে নেতানিয়াহুর মৃত্যু!
- ১০ মার্চ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১০ মার্চ লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১০ মার্চ দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- সূচকে শক্তিশালী প্রত্যাবর্তন, টানা উত্থানে চাঙ্গা বাজার
- ১০ মার্চ দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৪ লাখ শেয়ার হস্তান্তর
- ইসলামিক ফাইন্যান্স উইন্ডো চালুর নীতিগত অনুমোদন পেল ইউনাইটেড ফাইন্যান্স
- যুদ্ধ কতদিন হামলা চালাবে জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- রমজানের শেষ দশকে এই ৫টি ইবাদত করতে ভুলবেন না!
- এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৮ কর্মকর্তা!
- জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
- হরমুজ প্রণালি দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প
- এশিয়ার শেয়ার বাজারে উত্থান
- ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- হঠাৎ করেই কমে গেল জ্বালানি তেলের দাম
- একযোগে ছাত্রদলের ১১৮৮ কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজ যেসব এলাকায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড
- ট্রাম্প–পুতিনের হঠাৎ ফোনালাপ, বিশ্ব রাজনীতিতে নতুন বার্তা
- বন্ধুকে ডেকে নিয়ে হত্যা, ধরা পড়লেন যেভাবে
- আরডি ফুডের উদ্যোক্তার সব শেয়ার বিক্রির ঘোষণা
- সোনার দাম আবার কমল, জেনে নিন আজকের বাজারদর
- এনসিপির ৮৭ নেতার একসাথে পদত্যাগ
- বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক
- ওসমান হাদি হত্যার দুই আসামি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর স্পষ্ট বার্তা
- জাকাত নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি মাসয়ালা
- কিশোরদের জন্য নতুন নিয়ম, রাত ১০টার পর রাস্তায় থাকা যাবে না
- ভোজ্যতেল নিয়ে বৈঠকের পর যা জানালেন মন্ত্রী
- বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ভিসা
- জ্বালানি নিয়ে বাংলাদেশকে সুখবর দিল মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ
- ফেসবুক পেজের ভিডিও থেকে হাসনাতের আয়ের হিসাব প্রকাশ
- বাংলাদেশে আসছে ৩০ চীনা প্রতিষ্ঠানের ১০০ কোটি ডলার বিনিয়োগ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিল ইরান
- কমোডিটি মার্কেট চালু ঘিরে শেয়ারবাজারে জোর প্রস্তুতি
- সম্মিলিত ইসলামী ব্যাংক চালু, এমডি নিয়োগ ও গভর্নরের ঘোষণা
- দুই ইস্যুর চাপে ৩৩ দিনের মধ্যে সর্বনিম্নে নেমেছে সূচক
- ভারতকে শক্তিশালী হতে দেবে না যুক্তরাষ্ট্র
- শেয়ারবাজারের চার ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ
- সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নিয়ম—আজ থেকেই কার্যকর
- ২ উপদেষ্টা ও ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল
- ইসলামী ব্যাংকের এমক্যাশে বিদেশি বিনিয়োগ: শেয়ার কিনবে যুক্তরাষ্ট্রের বিএকশো হোল্ডিংস
- শেয়ারবাজারে শঙ্কার ঘণ্টা: দুই কোম্পানির অডিটে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ
জাতীয় এর সর্বশেষ খবর
- জামিন পেলেন আ.লীগের সাবেক এমপি
- হাদির সঙ্গে যে ইউটিউবারকেও হত্যার ষড়যন্ত্র করা হয়!
- তিন দেশে আবারও ইরানের হামলা
- দুই ছেলের পিটুনিতে বাবার মৃত্যু নেপথ্য যে কারণ
- শিক্ষকদের ঈদ বোনাস নিয়ে নতুন আপডেট














