ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

রিজার্ভ ও অর্থনীতি নিয়ে যা বললেন পরিকল্পনামন্ত্রী

২০২৩ ডিসেম্বর ২৪ ১৭:১৪:০৬
রিজার্ভ ও অর্থনীতি নিয়ে যা বললেন পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : রিজার্ভ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রিজার্ভ ভালো আছে। দেশের অর্থনীতি ভালো রয়েছে। সর্বশেষ বিশ্বব্যাংকের রিপোর্টে সেটি প্রমাণ হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে নির্বাচন কমিশনারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, এ বছর আমাদের জিডিপি ৬.৫ হবে। আইএমএফ, বিশ্ব ব্যাংকের সব শেষ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী অবস্থানে আছে। দেশের সব কিছু স্বাভাবিক আছে। কোথাও কোনও সমস্যা নেই। মাঠে কৃষক কাজ করছে, যানবাহন চলাচল করছে; কোথাও কোনও কাজ আটকে নেই।

বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, নাশকতার কোনও কাজ করলে প্রশাসন দেখবে। কারা মানুষকে উসকানিমূলক কথা বলছে কারা নাশকতার কথা বলছে মানুষ জানে।

শেয়ারনিউজ, ২৪ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে