ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

বিমানবন্দর সড়কের যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার নির্দেশনা

২০২৩ ডিসেম্বর ২২ ১৪:৫৪:২৯
বিমানবন্দর সড়কের যাত্রীদের পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : বিআরটি প্রকল্পের আওতাভুক্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের উন্নয়ন কাজ চলমান রাখার কারণে জনসাধারণের জন্য বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এই করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়। বিআরটির প্রকল্প পরিচালক এ এস এম ইলিয়াস শাহ্ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিমানবন্দর এলাকায় সড়কের পশ্চিম পাশে সড়ক উন্নয়ন কাজ চলমান থাকবে। এজন্য ঢাকা থেকে ময়মনসিংহগামী যানবাহন চলাচলে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও বলা হয়েছে, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এই করিডোরে চলাচলরত সবাইকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে সবার সহানুভূতি এবং সহযোগিতাও কামনা করা হয়েছে।

শেয়ারনিউজ, ২২ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে