ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ জানা গেল

২০২৩ ডিসেম্বর ২১ ১৪:৩৫:২২
এসএসসি পরীক্ষা শুরুর তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। পরীক্ষার সময়সূচি আজই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

জানা গেছে, পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ এপ্রিল। এতে মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখের বেশি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মাথায় গত ২৮ জুলাই এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

শেয়ারনিউজ, ২১ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে