আর্থিক প্রতিষ্ঠানে বিদেশি পরিচালক নিয়োগ বিষয়ে নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) পর্ষদে কতজন বিদেশী পরিচালক থাকতে পারবেন সে বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে বিদেশীদের ধারণ করা শেয়ারের আনুপাতিক হারে পরিচালকের সংখ্যা নির্ধারণ করা হবে।
বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের (ডিএফআইএম) পক্ষ থেকে এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। ডিএফআইএমের পরিচালক মো. আসাদুজ্জামান খান স্বাক্ষরিত সার্কুলারটি দেশের সব এনবিএফআইয়ের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩-এর ১৫(১) ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে, আইনের এই ধারায় অর্পিত ক্ষমতাবলে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে কোনো এনবিএফআইয়ের পরিচালনা পর্ষদে বিদেশী শেয়ারধারীদের সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ পরিচালকের সংখ্যা ওই কোম্পানিতে তাদের ধারণ করা শেয়ারের অনুপাতে নির্ধারিত হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এই বিষয়ে বলেন, আইনে একই পরিবারের স্থানীয় শেয়ারধারী পরিচালকদের সংখ্যার বিষয়ে বলা আছে। বিদেশী শেয়ারধারীরা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে ৫১ শতাংশ পর্যন্ত শেয়ার ধারণ করতে পারেন। এক্ষেত্রে বিদেশী পরিচালক কতজন পর্ষদে থাকতে পারবেন সেটি বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে বলে আইনে উল্লেখ করা আছে। এর ধারাবাহিকতায় আমরা বিদেশীদের শেয়ার ধারণের আনুপাতিক হারে পরিচালকের সংখ্যা নির্ধারণ করার বিষয়ে একটি নীতিগত নির্দেশনা দিয়েছি।
ফাইন্যান্স কোম্পানি আইন ২০২৩-এর ১৫(১) ধারায় আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক নিয়োগের বিষয়ে বলা হয়েছে, কোনো পরিবারের সদস্য সমষ্টিগতভাবে কোনো ফাইন্যান্স কোম্পানির ৫ শতাংশের বেশি শেয়ার ধারণ করলে একই পরিবারের মধ্য থেকে দুজন পরিচালক থাকতে পারবেন। আর ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত শেয়ার ধারণ করছেন সেক্ষেত্রে একই পরিবারের সদস্যদের মধ্য থেকে একজন পরিচালক থাকতে পারবেন। তবে এক্ষেত্রে বিদেশীদের শেয়ার ধারণের বিপরীতে পরিচালকের সংখ্যা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেবে বলে আইনে বলা হয়েছে।
এই বিষয়ে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান মো. গোলাম সারওয়ার ভূঁইয়া বলেন, ‘শেয়ার ধারণের আনুপাতিক হারে বিদেশী পরিচালকের সংখ্যা নির্ধারণের বিষয়টিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। বিদেশীরা শুধু প্রতিষ্ঠানে অর্থই বিনিয়োগ করেন না; একই সঙ্গে তারা তাদের প্রযুক্তি, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমেও প্রতিষ্ঠানে অবদান রাখেন।’
শেয়ারনিউজ, ২১ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি
- প্রবাসীদের জন্য আজকের মুদ্রা বিনিময় হার
- এবার ভারতকে একহাত নিলেন স্পিকার
- ওরিয়ন ইনফিউশন: ‘অদৃশ্য’ চাপে নিঃস্ব বিনিয়োগকারীরা
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতের বড় ধাক্কা
- বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত
- ৫ দেশে বিপুল অর্থ পাচারের অভিযোগ, আসিফ মাহমুদের জবাব
- ধ্রুব রাঠি ইস্যুতে পুলিশের তদন্তে নতুন পদক্ষেপ
- শেয়ারবাজার যত শক্তিশালী, অর্থনীতি তত গতিশীল: সিএসই এমডি
- ‘একটা কেন খাওয়া হলো, আরেকটাও খাওয়া উচিত ছিল’
- ঘরের ফ্যানই এবার ঠিক করবে সরকারের ভবিষ্যৎ
- সাবেক এমডিসহ সংশ্লিষ্টদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
- বড় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে বিএসইসির নতুন উদ্যোগ
- ৫ বছরে ৬ এমডি, ২০ হাজার কোটি টাকার প্রভিশন ঘাটতি
- এক প্রজ্ঞাপন নয়, পে স্কেলে আসছে ৭ SRO! গেজেট নিয়ে নতুন খবর
- প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
- পুরুষদের ৫ মিনিট জড়িয়ে ধরলেই ৯০০ টাকা!
- সুখবর! একদিন ছুটি নিলেই মিলবে টানা ৪ দিনের ছুটি
- ডিভিডেন্ডে অনিয়ম, কোম্পানির কর্মকর্তাদের ১.৩৫ কোটি টাকা জরিমানা
- ৩১ ডিসেম্বরের মধ্যে হাসিনার দেশে না ফিরলে রাজনীতিতে নতুন হিসাব
- গ্রামীণফোনে ইউনিয়ন বিরোধ, টেলিনরের বিরুদ্ধে নরওয়ের তদন্ত
- ইসলামী ব্যাংকের সামনে মুখোমুখি দুই পক্ষ, সোমবারও কর্মসূচির ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- আস্থার সংকটে শেয়ারবাজার, তলানির দিকে সূচক
- ১৩ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৩ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- মরিচের গুঁড়া ছুড়ে ব্যাংক কর্মীদের কাছ থেকে সাড়ে ৪ লাখ রুপি লুট
- ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের সম্পদে আদালতের ‘ক্রোকের নির্দেশ ’
- ডিভিডেন্ড পেলো দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- রেস অ্যাসেটমেন্ট পরিচালিত ১০ ফান্ডের দৈনিক নিট সম্পদমূল্য প্রকাশ
- রেকর্ড ডেট ঘিরে দুই শেয়ারে ফিরছে লেনদেন, একটিতে স্থগিত
- বিশ্ব নেতাদের সামনে মোদির মিথ্যে অহংকার ফাঁস!
- ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
- জিপিএইচ ইস্পাতের ডিভিডেন্ড ঘোষণা
- ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে কল রেকর্ড, নিরাপদ নন মন্ত্রীও
- বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার লড়াই
- শুভেন্দুর বিস্ফোরক দাবি, উঠল ‘বৃহত্তর বাংলাদেশ’ প্রসঙ্গ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১১ লাখ ৬৫ হাজার ৬৬৩টি শেয়ার হস্তান্তর সম্পন্ন
- ক্যাশ ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড পেলো বিনিয়োগকারীরা
- দুই কোম্পানির আইপিও অর্থ ব্যবহারের হালনাগাদ অডিট রিপোর্ট জমা
- জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত
- মির্জা ফখরুলের শূন্য আসনে নির্বাচনের তারিখ জানাল বিএনপি
- ‘অনেক ক্লাস করতাম শুধু উপস্থিতির ৫ নম্বরের জন্য’
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- জেলেই মোবাইল ব্যবহার করছিলেন সাবেক এমপি, ফোনে মিলল পর্ন ভিডিও
- এবার ভারত থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে!
- ফারাক্কার নিচে বাংলাদেশের ‘পানির চাল’!
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
- ঢাকার এক সিদ্ধান্তে দিশেহারা কলকাতা










