‘ব্যাংকাস্যুরেন্স’ ব্যবসা করতে পারবে না ৩৪ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : সব বাধা-বিপত্তি পেরিয়ে চালু হয়েছে ‘ব্যাংকাস্যুরেন্স’। গত ১২ ডিসেম্বর, ২০২৩ থেকে সব তফসিলি ব্যাংকগুলোকে বিমা কোম্পানির এজেন্ট হিসেবে বিমা পণ্য বিপণন ও বিক্রির ব্যবসা করার সুযোগ দেওয়া হয়েছে।
কিন্তু বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকার পর ৩৪টি তফসিলি ব্যাংক ব্যাংকাস্যুরেন্স’ ব্যবসায় নিয়োজিত হতে পারছে না। কারণ যেসব ব্যাংকের মোট বিতরণ করা ঋণের ৫ শতাংশ খেলাপি, তারা ‘ব্যাংকাস্যুরেন্স’ বা বিমা ব্যবসা করতে পারবে না। একই সঙ্গে মূলধন সংকট, ক্রেডিট রেটিং গ্রেড ২ এর কম থাকা এবং টানা তিন বছর মুনাফা করতে পরছে না এমন ব্যাংক বিমা কোম্পানির এজেন্ট হওয়া বা ব্যবসা করতে পারবে না।
গত বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এই সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে। ‘কাস্যুরেন্স’ ওই নীতিমালায় বলা হয়েছে, বাংলাদেশে কার্যরত তফসিলি ব্যাংকের মাধ্যমে ব্যাংকাস্যুরেন্স (Bancassurance) প্রবর্তন করা হয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৭(১)(ল) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে সকল তফসিলি ব্যাংক বিমা কোম্পানির ‘কর্পোরেট এজেন্ট’ হিসেবে বিমা পণ্য বিপণন ও বিক্রয় ব্যবসা ১২ ডিসেম্বর থেকে করতে পারবে।
‘ব্যাংকাসুরেন্স’ অর্থ ব্যাংক এবং বিমা কোম্পানির মধ্যে একটি অংশীদারিত্ব ব্যবস্থা যার মাধ্যমে ব্যাংক তার গ্রাহকদের নিকট বিমা পণ্য বিপণন ও বিক্রয় করতে পারবে। এজন্য অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ) থেকে কর্পোরেট এজেন্ট লাইসেন্স নিতে হবে।
ব্যাংকাসুরেন্স ব্যবসার কোন ব্যাংক যোগ্য-
ব্যাংকাসুরেন্স ব্যবসা করতে হলে ব্যাংকের অবশ্যই ঝুঁকিবারিত সম্পদের বিপরীতে মূলধন সংরক্ষণের অনুপাত বা ক্যাপিটাল টু রিস্ক-ওয়েটেড অ্যাসেট রেশিও (সিআরএআর) সাড়ে ১২ শতাংশ থাকতে হবে। ব্যাসেল–৩ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট রেটিং গ্রেড ২ এর কম হলে বিমা ব্যবসা করতে পারবে না। মোট বিতরণ করা ঋণের ৫ শতাংশের বেশি খেলাপি হলে ‘ব্যাংকাস্যুরেন্স’ ব্যবসায় অযোগ্য হবে। আর কোনো ব্যাংকে বিমা ব্যবসারা জন্য আগ্রহী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দক্ষ ও উপযুক্ত জনবলের প্রত্যায়ন থাকতে হবে।
এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে ৬১টি তফসিলি ব্যাংকের মধ্যে ৩৪টি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৫ শতাংশের বেশি। এসব ব্যাংক বিমার কর্পোরেট গ্রাহক হতে বাদ পড়বে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ৬টি এবং বিশেষায়িত ২টি ব্যাংকের খেলাপির কারণে গ্রাহক হতে পারবে না।
অপরদিকে ২৭টি ব্যাংকের খেলাপি ৫ শতাংশের কম হওয়ায় গ্রাহক হতে পারবে। তবে শর্ত অনুযায়ী, শরিয়াহ ভিত্তিক মোট ১০ ব্যাংকের মধ্যে ৭টি এবং বিদেশি ৯টি ব্যাংকের মধ্যে ৭টি ব্যাংকাস্যুরেন্স হওয়ার যোগ্য হিসাবে বিবেচিত। এছাড়া ধারাবাহিকভাবে তিন বছরের মুনাফা করেছে এমন ব্যাংকের সংখ্যাও কম।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকাসুরেন্স চুক্তি সংশোধন করবে বাংলাদেশ ব্যাংক। চুক্তির মেয়াদ সংশ্লিষ্ট ব্যাংক চুক্তি নবায়ন বা মেয়াদ বাড়ানো হালনাগাদ তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। বিমার পলিসি হোল্ডারের পরিষেবা পেতে ধারাবাহিক সহযোগিতা করবে বিমা কোম্পানিগুলো। বিমার গ্রাহক বিমার মেয়াদপূর্তিতে প্রাপ্য অর্থ যেন গ্রাহকের ব্যাংক হিসাবের মাধ্যমে গ্রহণ করতে পারে সে বিষয়টি ব্যাংকেই নিশ্চিত করতে হবে। ব্যাংকের অনুকূলে বিমা পলিসি নবায়নের কমিশন চলমান থাকবে।
এতে বলা হয়েছে, প্রতি ৩ বছর পরপর ব্যাংকের পরিচালনা পর্ষদ দ্বারা ব্যাংকাসুরেন্স চুক্তি পর্যালোচনা করতে হবে। বিদ্যমান চুক্তির নবায়ন বা সংশোধন করা হলে ব্যাংকসমূহ তা লিখিতভাবে নবায়ন বা সংশোধনের ১৫ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে হবে। ব্যাংক কোনভাবেই বিমা গ্রাহককে অস্পষ্ট তথ্য দিতে পারবে না।
ব্যাংকাসুরেন্স ম্যানেজার বা দায়িত্বরত কর্মকর্তা ছাড়া অন্য কোনো ব্যক্তি ব্যাংকের গ্রাহকের নিকট বিমাপণ্য বিক্রয় করতে পারবে না। ব্যাংক বিমাকারীর বিমা সংক্রান্ত কোন ঝুঁকি গ্রহণ করবে না এবং বিমাকারী হিসেবে কাজ করবে তার স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে। ব্যাংকের গ্রাহকরা নিজেদের হিসাব সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে বিমার প্রিমিয়ামের যাবতীয় সুবিধা ভোগ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংক বলছে, প্রধান বিমা কর্মকর্তাকে কমপক্ষে স্নাতকোত্তর পাস হতে হবে। ব্যাংক অথবা বিমা প্রতিষ্ঠানে ন্যূনতম ১২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর ব্যাংকাসুরেন্স ম্যানেজারকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। বিমার জন্য শাখা নেটওয়ার্ক, বিক্রয় নেটওয়ার্ক, ডিজিটাল মাধ্যম বাধ্যতামূলকভাবে থাকতে হবে।
এছাড়া বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কর্তৃক নির্ধারিত বিধান অনুযায়ী বিমাকারী এবং ব্যাংকের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী কমিশন নির্ধারণ করবে।
শেয়ারনিউজ, ২১ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- কনের সরকারি চাকরি অস্থায়ী জানতেই বিয়ে বাতিল, ভাইরাল পাত্রের ঘটনা
- ছাত্রদলের ১৩ নেতার পদ গেল, সামনে এলো বহিষ্কারের কারণ
- টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্ত, বিএসইসিকে ধন্যবাদ জানাল ডিবিএ
- দুর্দান্ত সেঞ্চুরির পর হৃদয়ের জন্য দুঃসংবাদ
- বাংলাদেশের ভিসা আবেদনকারীদের জন্য দুঃসংবাদ
- জ্যোতিকা জ্যোতির মোবাইল থেকে উদ্ধার হলো যেসব তথ্য
- স্থায়ী জনবল বসিয়ে রেখে যমুনা অয়েলে অস্থায়ী নিয়োগ বাণিজ্য
- দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বার্তা দিলেন রাষ্ট্রপতি
- অভাবের মধ্যেও কোটি কোটি টাকা দান, পাগলা মসজিদের রহস্য
- প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
- শেয়ারবাজারে বড় ধসের গুজব ছড়িয়ে পড়তেই বিএসইসির জরুরি বার্তা
- এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল ২৩ নভেম্বর, জানা যাবে দুই উপায়ে
- খেলাপি ঋণে মূলধন নিঃশেষ, ধুঁকছে দেশের ২২ বাণিজ্যিক ব্যাংক
- শামীম ওসমানের বক্তব্য ঘিরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন বিতর্ক
- চার তালিকাভুক্ত কোম্পানির আর্থিক প্রতিবেদনে ভয়াবহ গরমিল
- জমির মালিকদের জন্য জরুরি তথ্য, দিন-রাত চালু ভূমি সেবা
- ভুল আর্থিক প্রতিবেদন প্রকাশ: ডিএসইর দায়িত্বহীন ভূমিকা নিয়ে প্রশ্ন
- চলতি সপ্তাহে ৩ কোম্পানির এজিএম
- চলতি সপ্তাহে আসছে ৬ কোম্পানির ডিভিডেন্ড ও ইপিএস
- সপ্তাহজুড়ে ৭ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- সৌদি আরবে বাংলাদেশিদের জন্য নতুন চাকরির বিজ্ঞাপন
- ভারতকে সরাসরি যা দেখিয়ে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
- স্কুল-কলেজ-মাদরাসার ছাত্রীদের জন্য সুখবর
- শারীরিক অবস্থা নিয়ে মুখ খুললেন শামীম ওসমান
- এক মাসের মধ্যে বদলে যাচ্ছে ডলারের দাম নির্ধারণের নিয়ম
- বড় বিপদে পড়লেন মেয়র মামদানি
- বিনিয়োগনির্ভর মুনাফা এমটিবির, চাপ বাড়ছে মূল ব্যবসায়
- বহুজাতিক কোম্পানির কর ফাঁকি ঠেকাতে এনবিআরের নতুন উদ্যোগ
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক
- বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলল ভারত
- ‘তখন ভাই, এখন স্যার’—তারেক রহমানকে নিয়ে শাহেদ আলমের স্মৃতিচারণ
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড পরিশোধে বড় ছাড় বিএসইসির
- তারেক রহমানকে জন্মদিনে পিনাকীর আবেগঘন বার্তা
- ২২ প্রতিষ্ঠানের ২৮শ কোটি টাকা বাঁচাতে বাড়ছে বেক্সিমকো সুকুকের মেয়াদ
- ব্যাংকিং খাতে ভয়াবহ সংকট, ২২ ব্যাংকের ঘাটতি ৩ লাখ ৮ হাজার কোটি টাকা
- সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ, জানালেন কারণ
- ভারতীয় গণমাধ্যমে খবর, যোগব্যায়াম করে ‘চাঙ্গা’ হাসিনা
- স্বাক্ষর জাল করে আবেদন শেখ হাসিনার, যেভাবে ধরা পড়ল হাতেনাতে
- '৩ ঘণ্টায় বদলে গেল জীবন', ৭ বছরের পর্নজীবন ছেড়ে ইসলাম গ্রহণ
- হাসিনা ইস্যুতে আটকে ঢাকা-দিল্লি, সামনে গঙ্গার পানি সংকট
- পবিত্র মক্কার সামনে স্ত্রীর চুল কাটার ভাইরাল ভিডিওর আসল রহস্য
- বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- টাকার প্রবাহে চাঙা শেয়ারবাজার, লেনদেন ছাড়িয়েছে ৪ হাজার কোটি
- সশস্ত্র বাহিনীতে নতুন পে-স্কেল, যুক্ত হলো ৪ নতুন ভাতা
- রাত সাড়ে ৩টার দিকে আগুন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসাকে ঘিরে চাঞ্চল্য
- মৃত্যুদণ্ড কার্যকরে বিশ্বে শীর্ষে কারা, জানলে চমকে উঠবেন
- শেয়ারবাজারের তিন খাতে দাপট, সাপ্তাহিক রিটার্নে যারা এগিয়ে
- সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- ব্যাংক খাতে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের
- ১৬ বছর পর শেয়ারবাজারে আসছে বহুজাতিক ও দেশীয় প্রতিষ্ঠান
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- খেলাপি ঋণ আদায়ে বিশেষ ছাড়, নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- যাত্রার ইতি টেনে বাংলাদেশকে না করে দিল ভারত!
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- ইন্দোবাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- এবার আন্তর্জাতিক সমস্যায় ন্যাশনাল ব্যাংক, শঙ্কায় লাখো গ্রাহক







.jpg&w=50&h=35)

