ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

২০২৩ ডিসেম্বর ১৬ ২০:৪১:৫৮
সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : আগামী সোমবার, ১৮ ডিসেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক দিয়েছে বিএনপি।

শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে দলটি আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ২৮ অক্টোবরের পর থেকে বেশ কয়েক দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি দিয়েছে তারা।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিজয় দিবসের শোভাযাত্রায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

শোভাযাত্রার আগে মঈন খান বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করে সরকার আজ বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’

এই মন্তব্যের ব্যাখ্যায় মঈন খান বলেন, ‘১৯৭১-এর বিজয় এনেছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে আজকে হত্যা করে আওয়ামী লীগ সরকার বিজয় দিবসকে পরাজয় দিবসে পরিণত করেছে।’

শেয়ারনিউজ, ১৬ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে