তিন মাসে খান ব্রাদার্সের দর বেড়েছে ৩০০ শতাংশ
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের এক বছরের বেশি সময় ধরে উৎপাদনে নেই। রপ্তানিমুখী ব্যাগ তৈরির কারখানা বন্ধ করে ওই কারখানায় এখন ভাড়ায় অন্য কোম্পানির জন্য পণ্য উৎপাদনের কাজ করছে।
তবে কারখানা বন্ধ থাকলেও বাজারে কোম্পানিটির শেয়ারদর বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত তিন মাসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫৯ টাকা ৭০ পয়সা বা ৩০০ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার সুনির্দিষ্ট কোনো কারণ জানে না কোম্পানি কর্তৃপক্ষ বা স্টক এক্সচেঞ্জ।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, বাজারে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারদর বৃদ্ধিতে সন্দেহ রয়েছে বিএসইসির। কোম্পানিটি আমাদের পর্যবেক্ষণে আছে। উল্লেখযোগ্য লেনদেনের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিষয়ে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের কোম্পানি সচিব তপন কুমার সরকার সংবাদ মাধ্যমকে বলেন, শেয়ারদর বাড়ার সঙ্গে কোম্পানির কোনো সম্পৃক্ততা নেই। কোম্পানির উৎপাদন বন্ধ কি না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উৎপাদন বন্ধ নয়, আমরা এখন সাবকন্ট্রাক্টের কাজ করছি।
ব্রোকার হাউস-সংশ্লিষ্টরা বলছেন, বাজারে উৎপাদন বন্ধ এবং লোকসানে রয়েছে এমন কোম্পানিগুলোর শেয়ার নিয়ে কারসাজিকারীরা এখন উঠেপড়ে লেগেছে। বিনিয়োগকারীদের মাঝেও এই ধরনের শেয়ার ক্রয়ে এক ধরনের প্রবণতা তৈরি হয়। এতে বিনিয়োগকারীরা প্রায়ই অতি লাভের আশায় উল্টো লোকসানের সম্মুখীন হয়।
ডিএসইর তথ্যে দেখা গেছে, চলতি বছরের গত ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারদর ছিল ১৯ টাকা ৯০ পয়সা। এরপর থেকে ক্রমাগতভাবে বাড়তে থাকে কোম্পানিটির শেয়ারদর ও লেনদেন। সর্বশেষ মঙ্গলবার (১২ ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারদর পৌঁছায় ৭৯ টাকা ৬০ পয়সায়। এই হিসেবে তিন মাসের কম সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫৯ টাকা ৭০ পয়সা বা ৩০০ শতাংশ।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ পয়সা। গত বছর একই সময়েও কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান ছিল ০১ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৩ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৮৬ পয়সা। আগের অর্থবছর শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ১১ টাকা ৮৭ পয়সায়।
সদ্যসমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে আগের বছরের চেয়ে লোকসান কমলেও শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দিতে পারেনি খান ব্রাদার্স ইন্ডাস্ট্রিজের পর্ষদ। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬ পয়সা, আগের অর্থবছরে এই লোকসান ছিল ১৮ পয়সা।
বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, শেয়ারটি নিয়ে বাজারে কারসাজি অনেক আগে থেকেই হচ্ছে। এতে বিনিয়োগকারীদের মাঝে যারা অভিজ্ঞ তারা তাদের লাভ তুলতে সক্ষম হলেও লোকসান গোনে অনভিজ্ঞরা। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির উচিত এমন কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা।
বাজার সংশ্লিষ্টরা জানান, কোম্পানিটির প্রায় সব শেয়ারই এখন কারসাজিকারিদের কাছে। তারা এখন বিভিন্ন প্রচার-প্রচারণায় বিনিয়োগকারীদের কাঁধে শেয়ারটি গছানোর চেষ্টা করছে। তবে বিনিয়োগকারীরা দুর্বল এই শেয়ারটি সম্পর্কে সচেতন হওয়ায় তারা খুব সুবিধা করতে পারছে না। যে কারণে শেয়ারটির দাম ৬০ টাকা অতিক্রম করার পর থেকে লেনদেন কমে এসেছে। কারসাজিকারীরা নিজেরা নিজেরা এখন শেয়ারটি কেনাবেচা করছে। যাতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যায় ।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া খান ব্রাদার্সের কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৯৮ কোটি ৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৮০ লাখ ৭৯ হাজার ৮৭৭। মোট শেয়ারের মাত্র ৩০.১৩ শতাংশ রয়েছে উদ্যোক্তাদের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৭.০১ শতাংশ শেয়ার। বাকি ৬২.৮৬ শতাংশ শেয়ার ধারণ করছেন সাধারণ বিনিয়োগকারীরা।
শেয়ারনিউজ, ১৩ ডিসেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- এআইয়ের কাছে জীবনের এই পাঁচ পরামর্শ চাইবেন না
- চলতি সপ্তাহে আসছে ২ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির এজিএম
- ‘এক নেতা, এক পদ’ নীতি, বিএনপিতে এবার কার ভাগ্যে কী আছে?
- ৭ ধরনের আয় থাকলে আয়কর রিটার্ন দিতে হবে
- এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী! যা বললেন মন্ত্রিপরিষদ সচিব
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা





.jpg&w=50&h=35)




