ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত

২০২৩ ডিসেম্বর ০৭ ১৮:৩৫:০৯
যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত

শেয়ারনিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোতে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী নিহত হয়েছেন।

গত বুধবার (৬ ডিসেম্বর) ইলিনয় অঙ্গরাজ্যের শহরটিতে এই দুর্ঘটনা ঘটে।

ইউনিক গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে জানাজা শেষে আজ বৃহস্পতিবার তার দাফন সম্পন্ন হবে।

নাদিহা আলীর মৃত্যুতে গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছে ইউনিক গ্রুপ।

ইউনিক গ্রুপের প্রধান কার্যালয় এবং গ্রুপের সব ইউনিটে নাদিহার জন্য বিশেষ দোয়া হবে।

শেয়ারনিউজ, ০৭ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে