ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

প্রধান বিচারপতির দেখা পেলেন না শাহজাহান ওমর

২০২৩ ডিসেম্বর ০৬ ১২:৩২:৫৭
প্রধান বিচারপতির দেখা পেলেন না শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক :প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের উদ্দেশে ব্যারিস্টার শাহজাহান ওমর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গেলে দেখা দেননি প্রধান বিচারপতি। বুধবার (০৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আসেন তিনি। কিছুক্ষণ আপিল বিভাগে অপেক্ষা করে বেলা ১১টার দিকে চলে যান শাহজাহান ওমর। যদিও এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেন তিনি।

সুপ্রিমকোর্ট প্রশাসন জানিয়েছে, ব্যারিস্টার শাহজাহান ওমর প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন। অপেক্ষাও করেছিলেন। কিন্তু সেই সময় প্রধান বিচারপতির অনুমতি না মেলায় ফিরে যান তিনি।

এর আগে মঙ্গলবার বেলা ২টার পরে শাহজাহান ওমর সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে নির্বাচন কমিশন ভবনে যান। প্রায় ১৫ মিনিটের মতো সিইসির দপ্তরে ছিলেন তিনি। তবে সাক্ষাতের বিষয়ে গণমাধ্যমকে মন্তব্য করতে রাজি হননি তিনি।

ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম। জানা গেছে, এবার আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করেছে।

শোকজ নোটিশে শাহজাহান ওমর নির্বাচনি এলাকায় সমাবেশে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার কথা বলা হয়। তার পাশে বন্দুক হাতে একজনকে দেখা যাওয়ার বিষয়টিও শোকজে উল্লেখ করা হয়। বুধবারের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়।

শেয়ারনিউজ,০৬ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে