ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

আওয়ামী লীগের সমাবেশ নিয়ে শর্ত দিল ইসি

২০২৩ ডিসেম্বর ০৩ ১৭:০৫:৫২
আওয়ামী লীগের সমাবেশ নিয়ে শর্ত দিল ইসি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ করতে হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে। রোববার (০৩ ডিসেম্বর) ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অশোক কুমার দেবনাথ বলেন, সমাবেশের অনুমতির জন্য আমরা এখনো কোনো চিঠি পাইনি। সমাবেশ করতে ইসির অনুমতি লাগবে। আমাদের আচরণবিধিতে যা আছে তাই অনুসরণ করতে হবে।

অনুমতি ছাড়া সমাবেশ করতে পারে কিনা- জানতে চাইলে তিনি বলেন, যদি কোড অব কন্ডাক্ট ভায়োলেশন হয় তাহলে কমিশন ব্যবস্থা নেবে।

তফসিল হয়ে গেছে। তাই কার কাছে অনুমতি নিতে হবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় প্রশাসন আছে, রিটার্নিং অফিসার আছেন, সেখান থেকে অনুমতি নেবেন।

এর আগে শনিবার (০২ ডিসেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ‘২০২২ সালের ১০ ডিসেম্বরে বিএনপি-জামায়াতের হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ দিন বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করা হবে।’

শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে