ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বরের পাতে আস্ত গরু দিয়ে আলোচনায় কনের বাবা

২০২৩ ডিসেম্বর ০৩ ১০:০৭:৫২
বরের পাতে আস্ত গরু দিয়ে আলোচনায় কনের বাবা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের বন্দরে মেয়ের বিয়েতে নতুন বরের পাতে ১০০ কেজি ওজনের আস্ত গরু দিয়ে আলোচনায় এসেছেন এক কনের বাবা। শনিবার (০২ ডিসেম্বর) বন্দর বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ের আয়োজন করা হয়।

স্থানীয় মাহাবুব হাসান ডিউক মেয়ের বিয়েতে কয়েক হাজার আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। আস্ত গরুর বরথালার পাশাপাশি অতিথিদের জন্য পোলাও, কোর্মা, রেজেলা, মুরগির রোস্টসহ নানা মুখরোচক খাবারের আয়োজন করা হয়।

স্থানীয়রা জানান, জেলার বিখ্যাত বাবুর্চি জামাল ২০ সহকারীকে নিয়ে দু’দিন ধরে বিয়েবাড়ির খাবার রান্না করেন। ১০০ কেজির আস্ত গরুর এ বিশেষ খাবার রান্না করে প্রশংসায় ভাসছেন তারা।

এ প্রসঙ্গে জামাল বাবুর্চি বলেন, নারায়ণগঞ্জের মধ্যে এটা আমার দ্বিতীয় কাজ। ১০০ কেজির গরু দিয়ে এটা করা হয়েছে। আমরা চেষ্টা করেছি সাধ্যমতো কাজটি করার জন্য।

কনের বাবা মাহাবুব হাসান ডিউক বলেন, ‘বাবা বেঁচে থাকতে বলেছিলেন নাতনির বিয়েতে বরকে আস্ত গরুর থালা দিতে। তিনি মারা গেছেন, কিন্তু আমি তার কথাটা মনে রেখেছি। আমার তিন মেয়ে। আল্লাহ জীবিত রাখলে অন্য দুজনের বিয়েতেও এরকম বরথালা দিবো।’

শেয়ারনিউজ, ০৩ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে