ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ ডেকেছে আ.লীগ

২০২৩ ডিসেম্বর ০২ ২০:২৩:৩০
ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ ডেকেছে আ.লীগ

নিজস্ব প্রতিবেদক : আগামী ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দক্ষিণ গেটে এই সমাবেশে করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

আজ শনিবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ ডিসেম্বর বিকাল ৩টায় মানবাধিকার দিবস উপলক্ষ্যে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও পেট্রোল বোমা হামলার দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকবেন।

শেয়ারনিউজ, ০২ ডিসেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে