ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Sharenews24

নৌকার প্রার্থী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

২০২৩ নভেম্বর ৩০ ১৮:৪০:৩১
নৌকার প্রার্থী হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এর আগে রাজধানীর নিউ মার্কেট এলাকায় বাসে আগুনের ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরকে জামিন দেন আদালত। ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে তিনি মুক্তি পান।

গত ৪ঠা নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর গত ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

শেয়ারনিউজ, ৩০ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে