ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

২০২৩ নভেম্বর ৩০ ১৬:৫৭:১৩
শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের সুখবর দিয়েছে।

জানা গেছে, নভেম্বর (২০২৩) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী বাংকে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মাউশি সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, শিক্ষক-কর্মচারীরা আগমী ৭ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

ইএফটি হলে এমনটা আর দরকার হবে না। শিক্ষা ক্যাডারের কতিপয় কর্মকর্তা, ব্যাংক ম্যানেজার ও কয়েকজন কথিত বেসরকারি শিক্ষক নেতার বিরোধীতায় ইএফটি আটকে রয়েছে বলে এমপিওভুক্ত শিক্ষকদের মত।

শেয়ারনিউজ, ৩০ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে