ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

আয়কর রিটার্ন জমার সময় বাড়ল

২০২৩ নভেম্বর ২৯ ১৭:১২:৩৯
আয়কর রিটার্ন জমার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক : দুই মাস বাড়ানো হয়েছে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা। জানা গেছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এই সময়সীমা বাড়ানো হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানায়, আয়কর রিটার্ন দাখিলের সময় ৩০ নভেম্বর শেষ হলেও ব্যক্তি পর্যায়ে এই সময়সীমা দুই মাস বাড়িয়ে আগামী ৩১ জানুয়ারি করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানের ক্ষেত্রে রিটার্ন দাখিলের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে এনবিআর ইতোমধ্যে একটি প্রজ্ঞাপন জারি করেছে বলেও জানিয়েছে সংশ্লিষ্টরা।

শেয়ারনিউজ, ২৯ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে