ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

শিখরের আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান

২০২৩ নভেম্বর ২৬ ১৮:১৮:১৫
শিখরের আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক : মাগুরা-১ আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাদ পড়েছেন সাবেক ছাত্রলীগ নেতা সাইফুজ্জামান শিখর।

আজ রোববার বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন সাকিব। তিনি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছিলেন।

শেয়ারনিউজ, ২৬ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে