মহাখালীর ‘ছোট কক্ষ’ থেকে গুলশানের ‘আলিশান’ কার্যালয়ে বিএনএম
নিজস্ব প্রতিবেদক : নতুন গড়ে উঠা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) কেন্দ্রীয় কার্যালয় এত দিন ছিল রাজধানীর মহাখালীর একটি ছোট কক্ষে। ৩৮০ বর্গফুটের সেই কার্যালয়ের ভাড়া ছিল মাসে ১৫ হাজার টাকা।
তবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই নতুন কার্যালয় নেয় দলটি। গুলশান ২ নম্বর গোলচত্বরের কাছে প্রায় আড়াই হাজার বর্গফুটের আলিশান এই কার্যালয়। মাসে ভাড়া দুই লাখ টাকার মতো।
বিএনএম দলটি ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে সরকারি মহলের পৃষ্ঠপোষকতায় গঠিত হয়েছে এই রাজনৈতিক দলটি। বিএনপি থেকে বেশ কয়েকজন নেতাকে বের করে এনে নির্বাচনে প্রার্থী করানোর লক্ষ্য নিয়ে দলটি সক্রিয় বলেও প্রচার রয়েছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু দৃশ্যমান হয়নি। এর মধ্যেই বিএনএমের এমন আলিশান কার্যালয় ও এর ভাড়ার বিষয়টি আলোচনা তৈরি করেছে।
এর আগে গত বছরের অক্টোবরে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে আবেদন করেছিল বিএনএম। তখন ইসির তালিকায় বিএনএমের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ছিল পুরানা পল্টনের একটি ভবনে।
চলতি বছরের এপ্রিলে মহাখালীতে বিমানবন্দর সড়কের পাশে কার্যালয় স্থানান্তর করে বিএনএম। আর চলতি বছরের ১০ আগস্ট ইসির নিবন্ধন পায় বিএনএম।
সেই সময়ে মহাখালীতে গিয়ে দেখা যায়, একটি চারতলা ভবনের চতুর্থ তলায় ছোট দুই কক্ষের কার্যালয়। একটি কক্ষে অফিস, আরেকটি মিলনায়তন। কার্যালয়টি ৩৮০ বর্গফুটের। এই কার্যালয়ের মাসিক ভাড়া ছিল ১৫ হাজার টাকা।
তবে নিবন্ধন পাওয়ার তিন মাসের মাথায় এই দলে দ্বন্দ্বের আভাস পাওয়া যায়। নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। ১৬ নভেম্বর গুলশানে এক নেতার ব্যক্তিগত কার্যালয়ে বিএনএমের কাউন্সিল হয়।
এরপর আগের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ও জাতীয় স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। মহাখালীর কার্যালয় বন্ধ করে গুলশানে নতুন কার্যালয়ও নেওয়া হয়।
বর্তমানে গুলশান ২ নম্বরে অবস্থিত নতুন কার্যালয়ে প্রায় আড়াই হাজার বর্গফুটের কার্যালয় গোছগাছের কাজ চলছে। বেশ কয়েকজন শ্রমিক কাজ করছেন।
কেউ দরজা রং করছেন, কাচের দরজা দিয়ে চেয়ারম্যান-মহাসচিবের বসার কক্ষ তৈরি ও বোর্ড দিয়ে ‘ফলস সিলিং’ তৈরির কাজ হচ্ছে।
গুলশান ২ নম্বরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিএনএমের কার্যালয়ের আশপাশে একাধিক পাঁচ তারকা হোটেল রয়েছে। এই এলাকায় বাণিজ্যিক স্থাপনার ভাড়াও বেশ চড়া।
তবে বিএনএমের নেতারা এই কার্যালয়ের ভাড়ার বিষয়ে কিছু বলতে চাননি। যে ভবনে কার্যালয়, সেখানকার একটি সূত্র জানায়, কার্যালয়টির জায়গায় আগে একটি মানবসম্পদ রপ্তানি প্রতিষ্ঠানের অফিস ছিল। জায়গাটির ভাড়া ছিল দুই লাখ টাকা।
বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর। তিনি বিএনপির সাবেক সংসদ সদস্য। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আগের কার্যালয়টি ছোট ছিল। দল বড় হচ্ছে, নির্বাচনী কার্যক্রমের জন্যও বড় জায়গার প্রয়োজন ছিল। দলের সদস্যরাই কার্যালয়ের ভাড়া পরিশোধ করছেন। অনেকে অনুদানও দিচ্ছেন।
শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ১৪ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- ডরিন পাওয়ারের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- ডিভিডেন্ড ঘোষণার খবরে দুই শেয়ারে উল্লম্ফন, দুই শেয়ারে পতন
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
জাতীয় এর সর্বশেষ খবর
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত













