ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

২০২৩ নভেম্বর ২৪ ১১:০৬:০৪
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ( ১৯-২৩ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এরমধ্যে ৪৩টির দর বেড়েছে, ১২০টির দর কমেছে, ২১৫টির দর অপরিবর্তিত ছিল এবং ২৬টির লেনদেন হয়নি।

সপ্তাহটিতে সবচেয়ে বেশি দর বেড়েছে ফু-ওয়াং সিরামিকের। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭.৫৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ারদর বেড়েছে ২৪.৬৩ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১৮.৮৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ১৭.৯২ শতাংশ, প্যাসেফিক ডেনিমসের ১৬.৫৪ শতাংশ, জিকিউ বলপেনের ১৪.৯৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১৪.৮৬ শতাংশ, আজিজ পাইপের ১৪.৩১ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ১১.৮৪ শতাংশ এবং ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০.১৪ শতাংশ।

শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে