ফোর্বসের সেরা তালিকায় শেয়ারবাজারের দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : মার্কিন সাময়িকী ফোর্বসের এশিয়ার সেরা ২০০ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
এশিয়া অঞ্চলের কোম্পানিগুলোর মধ্যে যাদের বার্ষিক বিক্রি ১ বিলিয়ন ডলারের নিচে তাদের মধ্য থেকে সেরা ২০০ কোম্পানি নিয়ে প্রতি বছর তালিকা প্রকাশ করে ফোর্বস। ২০২৩ সালে বাংলাদেশ থেকে এ দুই কোম্পানি তালিকায় স্থান পেয়েছে।
ফোর্বসের তথ্যানুসারে, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রি ৬৪ কোটি ৬০ লাখ ডলার। কোম্পানিটির নিট আয় ২১ কোটি ডলার এবং বাজারমূল্য ২০৪ কোটি ডলার।
অন্যদিকে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রির পরিমাণ ৩১ কোটি ৯০ লাখ ডলার। কোম্পানিটির নিট আয় ৪ কোটি ৭০ লাখ ডলার এবং বাজারমূল্য ৬০ কোটি ডলার।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস
স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিষয়ে ফোর্বস বলছে, কোম্পানিটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয়। অ্যান্টিবায়োটিক, প্রাণী স্বাস্থ্যপণ্য, হারবাল পণ্য ও কীটনাশক পণ্য উৎপাদন করে কোম্পানিটি। সম্প্রতি স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়ায় জেনেরিক ওষুধ উৎপাদন শুরু করেছে। কোম্পানিটির বর্তমানে কর্মী সংখ্যা ১১ হাজার ১৯৯। চার বছর ধরে ফোর্বসের এই তালিকায় স্থান পাচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোট আয় হয়েছে ৭ হাজার ২৩৩ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৬ হাজার ৬৪১ কোটি টাকা। আলোচ্য অর্থবছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১ হাজার ৬৪৬ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ১ হাজার ৬১৫ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২১ টাকা ৪১ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ২০ টাকা ৪৮ পয়সা।
সর্বশেষ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য রেকর্ড পরিমাণ ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকেও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মোট আয় হয়েছে ২ হাজার ১৬১ টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৮৮১ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫৬৪ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৭৭ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ২০ পয়সা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের বিষয়ে ফোর্বস বলছে, কোম্পানিটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের জেনেরিক ওষুধ, ওষুধ উপাদান ও নিউট্রিশন পণ্য উৎপাদন করে কোম্পানিটি। বেক্সিমকোর ওষুধের তালিকায় অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস, শ্বাসযন্ত্র ও গ্যাসট্রোইনটেস্টিনালজনিত অসুস্থতার চিকিৎসায় ব্যবহৃত ওষুধ রয়েছে। কোম্পানিটি তিন বছরে ধরে ফোর্বসের এই তালিকায় রয়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নিট আয় হয়েছে ৩ হাজার ৯২৭ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৩ হাজার ৪৬৭ কোটি টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৫২ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৫০০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি সম্বন্বিত আয় (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা, আগের অর্থবছরে যা ছিল ১১ টাকা ৪৮ পয়সা।
আলোচ্য অর্থবছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আয় হয়েছে ১ হাজার ১১৫ ৯৩ লাখ টাকা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯৮৭ কোটি ৭২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪১ কোটি ২৭ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ২৪ পয়সা।
শেয়ারনিউজ, ২৪ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


