ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘কক্সবাজার এক্সপ্রেস’র ট্রেনের টিকিট বিক্রি পেছাল

২০২৩ নভেম্বর ২১ ১২:৫১:৩৯
‘কক্সবাজার এক্সপ্রেস’র ট্রেনের টিকিট বিক্রি পেছাল

নিজস্ব প্রতিবেদক : প্রয়োজনীয় প্রস্তুতি এখনও সম্পন্ন না হওয়ার কারণে আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের ট্রেনের আগাম টিকিট বিক্রি করা হচ্ছে না। এদিকে নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিরউদ্দিন চৌধুরী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-কক্সবাজার রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হবে। তবে প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আজ থেকে টিকিট বিক্রি করা সম্ভব হচ্ছে না। কয়েকদিন পরই টিকিট বিক্রি শুরু হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১১ নভেম্বর দোহাজারী-কক্সবাজার পর্যন্ত রেল লাইন উদ্বোধন করেন। ওই দিনই আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা-চট্টগ্রাম-কক্সাবাজার রেল চলাচলের কথা ঘোষণা করা হয়।

নতুন এ পথে প্রাথমিকভাবে ৮১৩ ও ৮১৪ নম্বরের দুটি রেল চলাচল করবে। একই দিন ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামে আরেকটি আন্তঃনগর ট্রেনেরও চলাচল শুরু হবে।

শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে