বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য ফের আহ্বান যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আবারও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র । একই সঙ্গে সর্বনিম্ন বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়েছে দেশটি। শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে চলমান দমনপীড়নে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের এই অবস্থান জানিয়ে দেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
সাংবাদিক মুশফিক প্রথম প্রশ্নে তার কাছে জানতে চান যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি প্রসঙ্গে। তিনি প্রশ্ন করেন- পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি উল্লেখ করেছেন যে, যারা শ্রমিক অধিকার লঙ্ঘন করবেন, হুমকি দেয়ায় জড়িত থাকবেন অথবা শ্রমিকদের ভীতি প্রদর্শন করবেন, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়া হতে পারে।
বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক কল্পনা আক্তারের সংগ্রামের কথা উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সম্প্রতি বেতন বৃদ্ধির আন্দোলনে ৫ জন শ্রমিককে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে?
এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী জোরালোভাবে বলেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার বিশ্বজুড়ে সুরক্ষিত ও অনুমোদনে আমরা কিভাবে সরকারসমূহ, শ্রমিক, শ্রম অধিকার বিষয়ক সংগঠন, ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের সঙ্গে যুক্ত থাকি। বাংলাদেশ এবং বিশ্বের অন্য যেকোনো স্থানে আমরা সেটাই অব্যাহতভাবে করে যাবো।
তিনি আরও বলেন, সর্বনিম্ন বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সম্প্রতি যে সহিংসতা হয়েছে তার নিন্দা জানাই আমরা। একইভাবে বৈধ শ্রমিক এবং ট্রেড ইউনিয়নের কর্মকাণ্ডকে অপরাধ হিসেবে গণ্য করাকেও নিন্দা জানাই। শ্রমিক এবং ট্রেড ইউনিয়নগুলোর বিরুদ্ধে চলমান নিপীড়নের বিষয়ে আমরা উদ্বিগ্ন।
তিনি বলেন, আমাদের নীতি হলো, যেমনটা আমরা পূর্বেও বলেছি, সেটা হলো- শ্রমিকরা যাতে সহিংসতার ভয়, প্রতিশোধ নেয়ার ভয় বা ভীতি প্রদর্শনের ভয় ছাড়া স্বাধীনভাবে তাদের অধিকারের দাবিতে সমাবেশ করতে এবং সামষ্টিকভাবে দর কষাকষি করতে সক্ষম হন- তা নিশ্চিত করতে হবে সরকারকে। বাংলাদেশ এবং বিশ্বব্যাপী আমাদের কাজের মাধ্যমে আমরা এসব মৌলিক মানবাধিকারকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।
দ্বিতীয় প্রশ্নে সাংবাদিক মুশফিক তার কাছে জানতে চান, বাংলাদেশের ক্ষমতাসীন দল আরেকটি একপেশে নির্বাচনের দিকে এগিয়ে যাাচ্ছে। বিরোধীদের বিরুদ্ধে দমনপীড়ন চলছে। এর মধ্যে আছে হত্যাকাণ্ড, গণগ্রেপ্তার, বিরোধী দলীয় নেতাকর্মী ও তাদের পরিববারের সদস্যদের অপহরণ।
তিনি বলেন, বাংলাদেশে যেহেতু এক দলের বিরুদ্ধে অন্য কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সংলাপের আহ্বান আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন দল। সুতরাং বাংলাদেশে একদলীয়, কর্তৃত্ববাদী শাসন রোধে কি পদক্ষেপ নিচ্ছেন আপনারা?
এই প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আপনি ঠিকই বলেছেন। আমরা একদলের বিরুদ্ধে অন্য দলের পক্ষে অবস্থান নিই না। বাংলাদেশি জনগণ যা চায়, আমরাই তাই চাই। তা হলো-শান্তিপূর্ণ পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
তিনি বলেন, আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে অব্যাহতভাবে যুক্ত থেকে তাদেরকে বাংলাদেশি জনগণের সুবিধার জন্য শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানাবো।
শেয়ারনিউজ, ২১ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- ইউনিফর্ম পরে রাজনীতির মাঠে, চাকরি হারালেন অতিরিক্ত ডিআইজি
- সরকারি হাসপাতালই হবে ভরসার একমাত্র জায়গা: প্রধানমন্ত্রী
- ল্যাব পরীক্ষায় ধরা পড়ল ত্রুটি, নিষিদ্ধ ৮ ধরণের পণ্য
- প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না যে ইসলামী দল
- মার্জিন ঋণ বিধিমালায় বড় পরিবর্তনের প্রস্তাব
- ইপিএস প্রকাশ করবে ১১ কোম্পানি
- ওমরাহ ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
- মেসিকে থামানোর গোপন কৌশল ফাঁস করলেন স্পেনের কোচ
- শুধু গালি দিলেই অশ্লীলতা নয়, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
- খেলা দেখা নিয়ে মনোমালিন্য, আর্জেন্টিনা সমর্থকের আত্মহত্যা
- বিএসইসির ব্যাপক আর্থিক সাক্ষরতা উদ্যোগ: এক বছরে প্রশিক্ষণ পেলেন ২১ হাজারের বেশি বিনিয়োগকারী ও শেয়ারবাজারকর্মী
- ইতালি-ব্রাজিলের পাশে উঠতে পারল না আর্জেন্টিনা
- সরকারি ভাষায় বড় পরিবর্তন, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে নতুন নিয়ম
- খসড়া বিধিমালা নিয়ে বিভ্রান্তি নয়, স্বচ্ছ প্রক্রিয়ায় চূড়ান্ত হবে নতুন মার্জিন বিধিমালা
- জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
- ২০ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ জুলাই লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ জুলাই দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বাজারে সতর্ক অবস্থানে বিনিয়োগকারীরা, সূচক বাড়লেও কমেছে লেনদেন
- ডেটলাইন ২৩ জুলাই : ১০ থেকে ১৫ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- খেলাপি ঋণ নিয়ন্ত্রণে নতুন রোডম্যাপ, বিশেষ নজরদারিতে শেয়ারবাজারের ৮ ব্যাংক
- কামালকে দেশে ফেরানো নিয়ে সরকারের নতুন উদ্যোগ
- শেয়ারহোল্ডারদের তথ্য হালনাগাদের আহ্বান প্রাইম ইসলামী লাইফের
- প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন, যা জানা গেল
- সন্তানকে বা দত্তক সন্তানকে জাকাত দেওয়া নিয়ে ইসলামের বিধান
- ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ালো সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স
- শুধু ট্রফি নয়, টাকার বন্যাও—বিশ্বকাপে স্পেন-আর্জেন্টিনার প্রাপ্তি যত
- যে কারণে ট্রাম্পের সঙ্গে করমর্দন না করেই চলে গেলেন ইয়ামাল
- প্রগতী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আর্জেন্টিনার হারের শোক সইতে না পেরে দুজনের মৃত্যু
- স্বর্ণের দামে বড় পরিবর্তন, বিনিয়োগকারীদের জন্য বার্তা
- আগে দেখে নিন আবহাওয়া অফিসের সর্বশেষ সতর্কতা
- বিশ্বকাপ ফাইনালে অবিশ্বাস্য লজ্জার রেকর্ড আর্জেন্টিনার
- ফাইনালের পর মেসির কথায় আবেগে ভাসছে ফুটবল বিশ্ব
- টানা দুই জয়ে সফর রাঙিয়ে দেশে ফিরছে বাংলাদেশ
- জাবেদের ফ্ল্যাটে শতাধিক পোশাক, রোলেক্সের বক্সসহ নানা সামগ্রী
- উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল
- মেয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবা, ১০ বছর পর গ্রেপ্তার
- ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি
- আর্জেন্টিনার পক্ষেই নেতানিয়াহু, ফাইনালের আগে প্রকাশ্যে ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা
- চার অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহারের তথ্য প্রকাশ করলো ডিএসই
- ডিএসইর ব্যাখ্যা চাওয়ার পর কারখানা বন্ধের বিষয়ে জানালো তমিজ টেক্সটাইল
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বিক্রির চাপ বাড়লেও স্থিতিশীল বাজার
- ১৯ জুলাই ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
- অনলাইনে জমির পর্চা খুঁজে পাওয়া ও সংগ্রহের সহজ উপায়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশের তারিখ জানাল ১২ কোম্পানি
- ডেটলাইন ২০ জুলাই : ১০ থেকে ২০ শতাংশ মুনাফা পাওয়া যাবে ৩ কোম্পানিতে
- ইন্ট্রাডে ট্রেডিং চালু করতে স্টক এক্সচেঞ্জকে সম্মতি বিএসইসির
- সরকারি কর্মকর্তাদের জন্য নতুন কড়াকড়ি, কমছে ভাতা ও সুবিধা
- শেয়ারবাজার নিয়ে বড় আশার কথা জানালেন বিএসইসি চেয়ারম্যান
- আরও ৪ কারখানার আন্তর্জাতিক স্বীকৃতি, শীর্ষে পোশাক খাত
- উৎপাদন ব্যাহত, অনির্দিষ্টকালের জন্য বন্ধ এক কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ১০ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাঁচ ইসলামী ব্যাংকের একীভূতকরণে নেতৃত্বে আবেদুর রহমান সিকদার
- ইংল্যান্ডকে হারিয়ে বড় বিতর্কে আর্জেন্টিনা
- প্রায় দুই বছর পর কিউআইও অনুমোদন দিল বিএসইসি
- আগস্টেই মন্ত্রিসভায় বড় রদবদল: দুই মন্ত্রী বাদ
- শেয়ার দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসইর সতর্কবার্তা













