ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

২০২৩ নভেম্বর ২০ ১৮:৩৯:৪২
বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও সমমনাদের ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (নভেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন গণমাধ্যমকে জানান, অগ্ণিকান্ডের খবর পেয়ে আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রোববার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৮টি যানবাহনে আগুন লাগানো হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩টি, ঢাকা বিভাগে ১টি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) ৭টি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) ৪টি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।

শেয়ারনিউজ, ২০ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে