ঘুম থেকে উঠেই দুই কোম্পানির বড় চমক
নিজস্ব প্রতিবেদক : দীর্ঘদিন শেয়ারবাজারে লেনদেন তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছে বিমা, খাদ্য, অবকাশ, প্রকৌশল, ফার্মা ও বিবিধ খাতের কিছু আলোচিত কোম্পানির শেয়ার। কিন্তু আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৯ নভেম্বর) সব খাতের শেয়ারকে পেছনে ফেলে লেনদেনের শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে সিরামিক খাতের ফু-ওয়াং সিরামিক ও মুন্নু সিরামিকের শেয়ার। যে খাতের শেয়ার লেনদেন তালিকায় বহু দিন যাবত দেখা মেলেনি।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন তালিকায় সিরামিক খাতের দুটি শেয়ার শক্তিমত্তা নিয়ে জেগে উঠেছে। যেগুলো হলো-ফু-ওয়াং সিরামিক ও মুন্নু সিরামিক। কোম্পানি দুটির মধ্যে ফু-ওয়াং সিরামিক আজ রেকর্ড লেনদেন নিয়ে শীর্ষ তালিকায় প্রথম স্থান দখল করেছে। আর মুন্নু সিরামিক লেনদেন তালিকায় ৯ম স্থানে উঠে এসেছে।
কোম্পানি দুটির মধ্যে ফু-ওয়াং সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২৮ লাখ ২৮ হাজার ২৮২টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ৪৫ কোটি ৮৭ লাখ ৩৭ হাজার টাকা। আর মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ৯ লাখ ২৪ হাজার ৩৯০টি। যার বাজার মূল্য ছিল ৯ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকা।
আজ ডিএসই-তে মোট লেনদেন হয়েছে ৪৩৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার। যার মধ্যে ফু-ওয়াং সিরামিক ও মুন্নু সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে ৫৫ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার টাকা। যা ডিএসইর মোট লেনদেনের ১৩.৮২ শতাংশ।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, দীর্ঘদিন যাবত ফু-ওয়াং সিরামিক ও মুন্নু সিরামিকের শেয়ার ফ্লোর প্রাইসে ঘুমাচ্ছিল। আজ ঘুম থেকে উঠেই বড় চমক দেখিয়েছে। আজ কোম্পানি দুটি ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করে কোম্পানি দুটির শেয়ার আজ ঘুম থেকে উঠে ঝলক দেখানোর ঘটনা ঘটেছে বলে বাজার সংশ্লিষ্টরা বলছেন।
কোম্পানি দুটির শেয়ার আজ একদিকে যেমন লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে, অন্যদিকে শেয়ারবাজারে বড় পতনের দিনে আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। বিশেষ করে আজ ফু-ওয়াং সিরামিক আজ লেনদেন ও দর বৃদ্ধিতে বাজিমাত করেছে। কোম্পানিটির শেয়ারদর আজ বেড়েছে ২৩.৫৬ শতাংশ।
ডিভিডেন্ড ও মুনাফা সংক্রান্ত কোম্পানি দুটির তথ্য:-
ফু-ওয়াং সিরামিক
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ২৩ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৯১ পয়সা। আগের বছর যা ছিল ১১ টাকা ৭৮ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
মুন্নু সিরামিক
৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯১ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৩ পয়সা।
৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮০ টাকা ২৯ পয়সা। আগের বছর যা ছিল ৮৩ টাকা ০১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
শেয়ারনিউজ, ১৯ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা






.jpg&w=50&h=35)


