ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬
Sharenews24

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২০২৩ নভেম্বর ১৮ ১৪:১৯:২৬
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী বঙ্গভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার। এর আগে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

সেখানে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। পরে তিনি বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শেয়ারনিউজ, ১৮ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে