কোনো ‘জানোয়ারদের’ সাথে আমরা সংলাপ করতে পারি না : তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত হিংস্র জানোয়ারের চেয়েও হিংস্র হয়ে গেছে। আমরা কোনো জানোয়ারদের সাথে সংলাপ করতে পারি না। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনে হত্যা ও ইসরায়েলি বাহিনীর অনুকরণে দেশে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে।
ড. হাছান মাহমুদ বলেন, ‘পাকিস্তানি বাহিনীও এভাবে মানুষ পুড়িয়ে মারে নাই। এই বিএনপি-জামায়াত হিংস্র জানোয়ারের চেয়েও হিংস্র হয়ে গেছে। আমরা কোনো জানোয়ারদের সাথে সংলাপ করতে পারি না। যারা মানুষ পোড়ায় তাদের সাথে সংলাপ হতে পারে না। বিএনপি আজ রাজনৈতিক চরিত্র হারিয়েছে। সংলাপ হয় রাজনৈতিক দলের সাথে। যারা মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করে, যেই দল গাড়ি-ঘোড়া পোড়ালে প্রমোশন দেয় তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না। মানুষ পোড়ানো এই সন্ত্রাসী দলের সাথে কোনো সংলাপ হতে পারে না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘লন্ডন থেকে ফোন করে করে নির্দেশ দেয় গাড়ি পোড়ালে পার্টির মধ্যে তাকে উচ্চ পর্যায়ে প্রমোশন দেওয়া হবে। এ ঘটনায় কয়েকজনকে ধরা হয়েছে। তারা বলেছে যে, ‘গাড়ি-ঘোড়া পোড়ালে তাদের দলের মধ্যে প্রমোশন দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ওই ক্যাপিটল হিলে যারা হামলা চালিয়েছিল তাদের সাথে মার্কিন সরকার কি সংলাপে বসেছিল? তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনের আওতায় আনা হয়েছে। শাস্তির বিধান করা হয়েছে। আজকেও যারা বাংলাদেশে হামলা পরিচালনা করছে তাদেরও আইনের আওতায় আনার কাজ করছি আমরা জননিরাপত্তা বিধান করার জন্য।’
তিনি আরও বলেন, ‘আজকে সম্ভবত সন্ধ্যার দিকে নির্বাচন কমিশন নির্বাচনের তপশিল ঘোষণা করবে। নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করলে আমরা সেটিকে অভিনন্দন জানাই। কিন্তু তপশিল ঘোষণার সাথে সাথে এই সন্ত্রাসী বাহিনী দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাবে। সুতরাং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘যুদ্ধের সময় যেমন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তার ব্যবস্থা করতে হয়, দুষ্কৃতকারীরা যাতে হামলা পরিচালনা করতে না পারে সেজন্য আজকে সেই ব্যবস্থা করতে হচ্ছে আমাদের। কারণ বিএনপি এখন দুষ্কৃতকারী হয়ে গেছে। বিএনপি এখন দেশের শত্রুতে পরিণত হয়ে গেছে। কোনো দেশ যখন বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হয় তখন তাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। আজকে আমাদের সেভাবেই নিরাপত্তা দিতে হচ্ছে। অর্থাৎ তারা (বিএনপি) দেশের শত্রুতে রূপান্তরিত হয়েছে। দেশের শত্রুদের সাথে কোনো সংলাপ হতে পারে না।’
মন্ত্রী বলেন, ‘আমরা অবশ্যই আলাপ-আলোচনায় বিশ্বাসী। কিন্তু যারা চোর ডাকাতের চেয়েও জঘন্য, হায়েনার চেয়েও হিংস্র তাদের সাথে তো সংলাপ হতে পারে না। তবে অবশ্যই আমরা আলাপ-আলোচনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
শেয়ারনিউজ, ১৫ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













