ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সংলাপ নিয়ে ওবায়দুল কাদের যা বললেন

২০২৩ নভেম্বর ১৫ ১২:২৭:৩১
সংলাপ নিয়ে ওবায়দুল কাদের যা বললেন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চায় যুক্তরাষ্ট্র। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেন আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস এবং ডোনাল্ড লু-এর চিঠি ওবায়দুল কাদেরের কাছে পৌঁছে দেন। বৈঠক শেষে ওবায়দুল কাদের গণমাধ্যমকে বলেন, এখন সংলাপের কোনো সুযোগ নেই।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একজন সাংবাদিক ওবায়দুল কাদেরক প্রশ্ন করেন, বর্তমান পরিস্থিতিতে সংলাপের সুযোগ আছে কি না—জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আর সংলাপের কোনো সুযোগ নেই।’ তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান তিনি।

পিটার হাস ও আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সে সময় তিনি, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন।

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এ চিঠি পাওয়ার কথা জানান। ওইদিন বিএনপিও চিঠি পাওয়ার কথা জানায়।

শেয়ারনিউজ, ১৫ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে