আসন্ন সংসদ নির্বাচন, নিরাপত্তায় পুলিশ চায় ৪৩০ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৪৩০ কোটি ২৫ লাখ টাকা চেয়েছে পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে বরাদ্দ দেওয়া হয়েছিল ১২৯ কোটি ৫৭ লাখ টাকা।
এবছর পুলিশ, আনসার, র্যাব, বিজিবি ও কোস্ট গার্ড মিলিয়ে নির্বাচন কমিশনে (ইসি) ১ হাজার ৭১ কোটি ৫৬ লাখ টাকার চাহিদা দিয়েছে। চাহিদার এই পরিমাণ আগের নির্বাচনে বাহিনীগুলোকে দেওয়া মোট বরাদ্দের দ্বিগুণের বেশি বলে ইসি সচিবালয় সূত্রে জানা গেছে।
নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পরিমাণ টাকা চেয়েছে পুলিশ। এছাড়া কোস্ট গার্ড চেয়েছে গত নির্বাচনে বরাদ্দের তিন গুণ অর্থ। বাহিনীটি চেয়েছে ৭৮ কোটি ৬২ লাখ; গতবার দেওয়া হয়েছিল ২৫ কোটি টাকা।
এবার আনসার ও ভিডিপি চেয়েছে ৩৬৬ কোটি ১২ লাখ; গত নির্বাচনে বরাদ্দ ছিল ২৪২ কোটি ৮০ লাখ টাকা। বিজিবি চেয়েছে ১৪৫ কোটি ৮৭ লাখ; গতবার ৭৮ কোটি ৪২ লাখ টাকা দেওয়া হয়েছিল। র্যাব চেয়েছে ৫০ কোটি ৬৩ লাখ; গতবার দেওয়া হয়েছিল ২২ কোটি ১২ লাখ টাকা।
ইসির কর্মকর্তারা জানান, এসব বাহিনীর চাহিদা নিয়ে ইসি বৈঠক করবে। কোন বাহিনীকে কত দিনের জন্য মোতায়েন করা হবে, তার ভিত্তিতে বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হবে।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ৬৫ কোটি টাকা দেওয়া হয়েছিল। তবে এবার সেনা মোতায়েন হবে কি না বা হলেও কীভাবে মোতায়েন করা হবে, সেই সিদ্ধান্ত এখনো কমিশন নেয়নি। তাই এবার সশস্ত্র বাহিনীর চাহিদা এখনো পায়নি ইসি।
এবার ভোট গ্রহণ কর্মকর্তা ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের পেছনে বিভিন্ন খাতে ব্যয়ও বাড়বে। কারণ, কম-বেশি ৯ লাখ প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং অফিসারকে এবার দুদিনের সম্মানী ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।
গত নির্বাচনে প্রিসাইডিং অফিসাররা এক দিনের জন্য ৪ হাজার টাকা করে ভাতা পেয়েছিলেন। এবার দুদিনের সম্মানী ভাতা হিসেবে একজন প্রিসাইডিং অফিসার ৮ হাজার, সহকারী প্রিসাইডিং অফিসার ৬ হাজার এবং পোলিং অফিসাররা ৪ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া নির্বাচনী প্রশিক্ষণ খাতে ১৩৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা ও নির্বাচন পরিচালনায় ৭০০ কোটি টাকা ব্যয় হয়েছিল। সেবার আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় হয়েছিল প্রায় ৫৬৫ কোটি টাকা। অ্যাপে আচরণবিধি লঙ্ঘন কমবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চালু করেছে।
নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ঘরে বসে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। তবে স্বতন্ত্র প্রার্থীকে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ১ শতাংশ ভোটারের সম্মতিসূচক স্বাক্ষরসংবলিত তালিকা রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। নির্বাচন পরিচালনা বিধিমালায় এমন বিধান রাখা হয়েছে।
শেয়ারনিউজ, ১৩ নভেম্বর ২০২৩
পাঠকের মতামত:
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- শেয়ারবাজারে ওয়াশ ট্রেড ও ইনসাইডার ট্রেডিং, বিএসইসির কঠোর ব্যবস্থা
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













