ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্যসচিব কাদের

২০২৩ নভেম্বর ১০ ০৭:০৬:১৬
আ.লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শেখ হাসিনা, সদস্যসচিব কাদের

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করেছে।

দলের সভাপতি শেখ হাসিনা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

আর সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, বৈঠকে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৫০ হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। অনলাইনেও সে সুযোগ থাকছে।

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা। কো-চেয়ারম্যান পদ পূরণ হয়নি। আমি সদস্যসচিবের দায়িত্ব পালন করব। ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে৷ গতবারও ১৪টি ছিল। লোক হয়তো পরিবর্তন হবে।’

তিনি বলেন, নাশকতা, গাড়ি ভাঙচুর ও নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টা যতক্ষণ চলবে ততক্ষণ সরকারের পাশাপাশি সারা দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা সতর্ক পাহারায় থাকবেন।

শেয়ারনিউজ, ১০ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে