ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৩ নভেম্বর ০৯ ১৮:০৯:৫০
বাংলাদেশ ই-পাসপোর্ট যুগে প্রবেশ করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আমরাই প্রথম ই-পাসপোর্ট শুরু করি। আমাদের সারা পৃথিবীতে সাড়ে ৩ কোটি ইমআরপি পাসপোর্ট রয়েছে। আমরা ১ কোটি ১৬ লাখ ই-পাসপোর্ট করেছি।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে নাটোর শহরের বড়হরিশপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন,প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। আমরা দ্রুত স্মার্ট বাংলাদেশে প্রবেশ করছি। আমাদের টার্গেট ২০৪১ সাল কিন্তু ২৩ সালেই আমরা রূপান্তরিত। প্রধানমন্ত্রী বাংলাদেশের চেহারা পরিবর্তন করে দিয়েছেন। দেশে শুধু নয় বিদেশে গেলেও প্রধানমন্ত্রীর প্রশংসা শুনতে হয়।

আমরা সামনে ই-পাসপোর্টকে আরও সম্প্রসারিত করবো জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগে দিনে দুই থেকে তিন হাজার পাসপোর্ট হতো। এখন দিনে ২৫ হাজার ই-পাসপোর্ট বের হয়। বাংলাদেশ যে এগিয়েছে তা এ ক্ষেত্রে বুঝা যায়। দেশে আমরা প্রতি সপ্তাহে যে পাসপোর্ট বিতরণ করি। তা অন্যদেশের লোকসংখ্যাও তত নয়। তা প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে।

শেয়ারনিউজ, ০৯ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে