ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জাফরুল্লাহ রাজাকার: নিক্সন চৌধুরী

২০২৩ নভেম্বর ০৭ ১১:১৩:২৪
জাফরুল্লাহ রাজাকার: নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরী বলেছেন, ‘কাজী জাফরুল্লাহ আপনি ভুয়া, ভুয়া, রাজাকার ও যুদ্ধ অপরাধী, নৌকা এবার আমি পাব। আপনি প্রধানমন্ত্রীর জনসভায় ২০০ লোক জোগাড় করতে পারেন নাই। তিনি বলেন, ‘ফরিদপুরে আ.লীগ নেতা আরিফ, তুই শুন জাফর উল্লাহর মঞ্চে উঠে আমাকে গালিগালাজ করোস। আরিফ তোকে বলছি, তোকে এমন দাবর দিব, পালানোর পথ পাবি না। যতটুক মানুষ অতটুক বক্তব্য দিবি। তোকে জাফর উল্লাহ বাঁচাতে পারবে না।’

ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে এক উঠান বৈঠকে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।

তিনি বলেন, ‘আর জাফর উল্লাহ আপনি ব্যাংকের মালিক তারপরও সার কারখানার কমিশন খাইয়া কোটি কোটি টাকা কামাইয়া পানামা ব্যাংকে পাচার করছেন। আপনি ৪০ বছরে এলাকায় কোনো উন্নয়ন করেন নাই।’

উঠান বৈঠকের নুরুল্লাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন সাহাবুরের সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য দেন-ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

শেয়ারনিউজ, ০৭ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে