ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে’

২০২৩ নভেম্বর ০৭ ১১:০৮:৪২
‘আমাকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেন, আমাকে হত্যার চেষ্টা চলছে। আমার কাছে এই খবর আছে। পুলিশ প্রশাসন ঢাকা থেকে আমাকে বলেছে, আপনি সাবধানে থাকবেন। আমি একা চলি। মৃত্যুর মালিক আল্লাহ। মারলে মারবে।

গতকাল সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সানারপাড় রওশন আরা কলেজে নবীন কর্মী নিয়োগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শিক্ষার্থীদের প্রশ্ন রেখে তিনি বলেন, ‘এটা জীবন হলো বলো? আমাকে মেরে ফেললে আমার মেয়ে কাঁদবে না? আমার ছেলে কাঁদবে না? আমার পরিবার কাঁদবে না? বাট ওই মৃত্যুর মধ্যেও যদি তোমার জন্য সুন্দর একটি দেশ দিয়ে যেতে পারি, ওটাই আমাদের সাকসেস। আমরা এটা চাই। আমরা তোমাদের সাহস চাই।’

শামীম ওসমান বলেন, ‘বাংলাদেশ আজ পৃথিবীর ৩৫তম অর্থনীতির দেশ। তাই অনেক বড় বড় শক্তির নজর পড়েছে বাংলাদেশে। ওরা বাংলাদেশকে প্যালেস্টাইন, গাজা বানাতে চায়।’

তিনি বলেন, ‘মানচিত্রে শকুনের ছায়া পড়েছে। থাবা দিবে কয়েকদিন পরে। আমাদের বয়স হয়ে গেছে। আমরা পারবো না। আমি ক্লিয়ার করে বলছি না, তোমরা টেনশন করবে। আগামী এক মাস খুব ক্রুশিয়াল। তোমাদের ভবিষ্যৎ আফগানিস্তান বা গাজা হবে কী না তা- এই এক মাসে নির্ধারিত হবে।’

তিনি আরও বলেন, কয়েকদিন আগে ঢাকায় বিএনপির সমাবেশে পুলিশকে হত্যা করা হলো। পুলিশ তো কোনো দল করে না। তারা তাদের দায়িত্ব পালন করছিল। তাকে পিটিয়ে মেরে ফেলল। তারপর ছাত্রদলের এক কেন্দ্রীয় নেতা তাকে চাপাতি দিয়ে কোপাল। চিফ জাস্টিসের বাসায় হামলা করল। মহিলাদের মিছিলে হামলা করা হলো। ওরা এখন চলন্ত বাসে আগুন দিচ্ছে। এর নাম কী রাজনীতি? যারা ক্ষমতায় আসার আগে পুলিশকে চাপাতি দিয়ে কুপিয়ে মারে; ক্ষমতায় আসলে কী করবে চিন্তা করো!

শেয়ারনিউজ, ০৭ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে