ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরী মারা গেছেন

২০২৩ নভেম্বর ০৫ ১৫:৩৮:০২
ভাষাসৈনিক আবদুল মতিন চৌধুরী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : টঙ্গীর প্রবীণ প্রগতিশীল রাজনীতিবিদ সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি ভাষাবিদ আবদুল মতিন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (০৪ নভেম্বর) রাত সাড়ে ১১টায় বার্ধক্যজনিত কারণে মোল্লাবাড়ির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বেলা ১১টায় টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে গ্রামের বাড়ি ফেনিতে নিয়ে যাওয়া হয়েছে।

মরহুমের জানাজায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, ছাত্রলীগ নেতা কাজী মঞ্জুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ০৫ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে