ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

মেট্রোতে গান গাইলেন মেয়র আতিক

২০২৩ নভেম্বর ০৪ ১৬:৩২:০১
মেট্রোতে গান গাইলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের উদ্বোধন করেছেন। উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী মেট্রোতে আগারগাঁও থেকে মতিঝিল যান তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল অংশে পৌঁছালে ট্রেনে সাংবাদিকদের মুখোমুখি হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ সময় মেট্রোরেল নিয়ে তাকে গান গাইতে শোনা যায়।

‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ গানের কথা টেনে আতিককে গাইতে শোনা যায়, ‘মেট্রোরেলে চইড়া আমার সময় বাচাইছে...; পদ্মা সেতু উইঠা আমার সময় বাচাইছে...; এলিভেটেড উইঠা আমার সময় বাচাইছে...। এ সময় মেট্রোরেল ও শেখ হাসিনাকে নিয়ে আরও কয়েক বাক্য গান গাইতে দেখা যায় মেয়রকে।

উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে বলে জানা গেছে। রোববার (৫ নভেম্বর) থেকে তিন স্টেশন দিয়ে শুরু হবে মেট্রোযাত্রা। প্রাথমিকভাবে উত্তরা পর্যন্ত চলবে চার ঘণ্টা। দশ মিনিট পরপর আসবে ট্রেন।

গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা। এর মাধ্যমে উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে যানজটের নগরীতে যাত্রীদের নতুন অভিজ্ঞতা আর স্বস্তির যাত্রার স্বপ্ন দেখিয়ে মেট্রোরেলের যুগে প্রবেশ করেছিল বাংলাদেশ।

শেয়ারনিউজ, ০৪ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে