ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিএনপির জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার

২০২৩ নভেম্বর ০২ ১৮:৪৮:২২
বিএনপির জহির উদ্দিন স্বপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। মিডিয়া সেলের সদস্য সাংবাদিক কাদের গণি চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) বিকেলে গুলশান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল জোনের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।

সাংবাদিক কাদের গণি চৌধুরী জানান, জহির উদ্দিন স্বপন বিএনপির আরও দুটি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। এর মধ্যে তিনি বিএনপি কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনের (বিএনআরসি) পরিচালক পদে আছেন।

শেয়ারনিউজ, ০২ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে