ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

৮ দিনের রিমান্ডে হাসান সারওয়ার্দী

২০২৩ নভেম্বর ০১ ১৬:৫৭:৪০
৮ দিনের রিমান্ডে হাসান সারওয়ার্দী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্টন থানায় বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডের ঘটনার মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০১ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন আসামি হাসানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর। আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) সাভার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গত ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলা করেন। মামলায় মিয়ান আরেফীসহ অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দী এবং বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়েছে। এ মামলায় গ্রেপ্তারের পর গত ৩০ অক্টোবর মিয়ান আরেফীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শেয়ারনিউজ, ০১ নভেম্বর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে