শেয়ারবাজারে হিমাদ্রির আকাশছোঁয়া রেকর্ড
নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই বোর্ডে তালিকাভুক্ত হিমাদ্রি লিমিটেড ৩০ জুন, ২০২৩ অর্থবছরের জন্য রেকর্ড পরিমাণ ডিভিডিন্ড দিয়েছে। কোম্পানিটি আলোচ্য বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৭০০ শতাংশ স্টক ও ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার প্রস্তাব করেছে।
রোববার ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, এই ডিভিডেন্ড রিজার্ভ বা পুনর্মূল্যায়ন রিজার্ভ থেকে দেওয়া হয়নি, কোম্পানিটির ধরে রাখা আয় থেকে দেওয়া হয়েছে। এর অর্থ হলো, ঘোষিত ডিভিডেন্ড কোম্পানিটির চলমান পরিচালন মুনাফা থেকে দেওয়া হয়নি। ধরে রাখা আগের মুনাফা থেকে দেয়া হয়েছে। যা সাধারণত আমাদের দেশের কোম্পানিগুলো দেয় না। তবে বিশ্ববাজারের কোম্পানিগুলো আগের বছরের মুনাফা বেশি জমে গেলে অর্থাৎ রিজার্ভ অতিরিক্ত বেড়ে গেলে শেয়ারহোল্ডারদের নিয়মিত ডিভিডেন্ডের সঙ্গে অতিরিক্ত ডিভিডেন্ড হিসাবে বিতরণ করে দেয়।
তবে হিমাদ্রি বিশ্ববাজারের কোম্পানিগুলোর মধ্যে এমনটা করেছে, তা কিন্তু মোটেও নয়। কোম্পানিটির শেয়ার দাম আকাশচুম্ব করে তুলেছে, এখন সেই শেয়ার বিনিয়োগকারীদের কাঁধে গছানোর জন্যই রেকর্ড ডিভিডেন্ড দিয়েছে।
অন্যদিকে, রেকর্ড ডিভিডেন্ড ঘোষণা করাতে কোম্পানিটির বাজার মূল্য যেমন বেড়ে যাবে, তেমনি মূলধনও বেড়ে যাবে। এতে কোম্পানিটির পক্ষে ব্যাংক ঋণ বা অন্য যেকোনো আর্থিক সুবিধা নিতে সুবিধা হবে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রস্তাবিত স্টক ডিভিডেন্ড অনুযায়ী, প্রতিটি শেয়ারহোল্ডার কোম্পানির বিদ্যমান প্রতিটি শেয়ারের বিপরীতে সাতটি নতুন শেয়ার পাবেন। এছাড়াও, কোম্পানির পরিশোধিত মূলধন তার বিদ্যমান ৭৫লাখ টাকার সাত গুণ হবে।
তবে কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদ এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে।
ঘোষিত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা নির্ধারণ করা হয়েছে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।
হিমাদ্রির শেয়ার বর্তমানে শেয়ারবাজারে সবচেয়ে দামি। ডিভিডেন্ড ঘোষণার পর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে লেনদেন হয়েছে ৫ হাজার ৭২০ টাকায় থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। সবশেষে ক্লোজিং হয়েছে ৮ হাজার ৪৫০ টাকায়। এটিও শেয়ারবাজারের জন্য অনেক ব্যতিক্রমী একটি দৃষ্টান্ত। এভাবে সাড়ে ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত কোনো শেয়ার একদিনের মধ্যে কেনাবেচা হয়েছে, বাংলাদেশের শেয়ারবাজারে এমন তথ্য খুঁজে পাওয়া যায় না।
হিমাদ্রি লিমিটেড কৃষি-ভিত্তিক পণ্য, প্রধানত আলুর জন্য কোল্ড স্টোরেজ সুবিধা প্রদান করে। বর্তমানে এর রংপুর, বগুড়া, জয়পুরহাট, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও দিনাজপুরে ছয়টি আলু হিমাগার রয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে হিমাদ্রি লিমিটেড ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) বাজার থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়। ওটিসি বাজারে কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ২০১৪ সালের 8 মার্চ। আর এখন এসএমই মার্কেটে এটি সোনার হরিণ।
শেয়ারনিউজ, ৩০ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- আওয়ামী লীগকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
- সুইডেনের নাগরিকত্ব নিয়ে বড় সিদ্ধান্ত, যাদের হারাতে হতে পারে পাসপোর্ট
- নিষেধাজ্ঞা অমান্য করে শেয়ার লেনদেন, বিএসইসির নজরে কর্মকর্তারা
- বিমা খাতে ভয়াবহ চিত্র, ৭৩ শতাংশ দাবি পরিশোধ হয়নি
- সরকারি কাজ নেই, ধস নেমেছে বিবিএস ক্যাবলসের ব্যবসায়
- জুলাই-সেপ্টেম্বর’২৬ লোকসানে ৮ ব্যাংক
- জুলাই-সেপ্টেম্বর’২৬ প্রান্তিকে আয় কমেছে ৭ ব্যাংকের
- আয় বেড়েছে ১৫ ব্যাংকের, লোকসান থেকে মুনাফায় ২টি
- ফেসবুক প্রোফাইল বন্ধের ঘোষণা, তথ্য সংরক্ষণ করবেন যেভাবে
- পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে নতুন মোড়, অনুমোদন দিল কেন্দ্রীয় ব্যাংক
- শেয়ারবাজারের ১০ কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে উঠে এলো যেসব বিষয়
- ড. ওসমান ফারুকের পদত্যাগের কারণ জানালেন জুলকারনাইন সায়ের
- উৎপাদনে ফিরেছে অ্যাপেক্স স্পিনিং
- দুই কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে অডিটরের মন্তব্য
- বাজারে মিশ্র চিত্র, সূচক বাড়লেও বিনিয়োগকারীদের সতর্ক অবস্থান
- ঢাবি, বুয়েট, জাবি ও রাবির ভর্তি পরীক্ষা নিয়ে আদালতের আদেশ
- ব্যয় বৃদ্ধি ও আঞ্চলিক অস্থিরতায় চাপে ইউনিক হোটেলের মুনাফা
- যে কারণে মোজাফফর হোসেন স্পিনিংয়ের মুনাফায় ধস
- যে কারণে এপেক্স ফুটওয়্যারের মুনাফা ও নগদ প্রবাহে উন্নতি
- বিক্রয় আয় বাড়ায় আমান ফিডের মুনাফায় ইতিবাচক প্রবৃদ্ধি
- সমতা লেদারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের কড়া বার্তা
- ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলার নেপথ্যে
- চারবারের সাবেক সংসদ সদস্য হিরু এবার গ্রেপ্তার
- ৫১ সদস্যের কমিটির বিএনপির ৩১ নেতার পদত্যাগ!
- স্পনসর ছাড়াই অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাস ও কাজের সুযোগ
- স্বর্ণের বাজারে স্বস্তি, আজকের দাম প্রকাশ
- ফের শ্রমিক বিক্ষোভ, ১০ কারখানায় ছুটি; বন্ধ ৩৯টি
- কফি পৌঁছে দিতে গিয়ে ডেলিভারিম্যানের সামনে এলো অপ্রত্যাশিত ঘটনা
- আ.লীগের অডিও বিতর্ক, নতুন করে আলোচনায় হুমায়ূন আহমেদের উপন্যাস
- হাসিনাকে ফেরাতে ঢাকার আইনি প্রক্রিয়া শেষ!
- যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বিএনপির এমপি
- সাদ্দাম থেকে সাঈদ খোকন, চেহারা বদলে আলোচনায় যেসব পলাতক
- বিদেশি বিনিয়োগকারীদের ডিভিডেন্ড বিতরণে নতুন নিয়ম
- পদ্মা অয়েলের ব্যাংক আমানত, পাওনা ও মজুত ব্যবস্থাপনায় নিরীক্ষকের আপত্তি
- ৯৩৯ কোটি টাকার লেনদেন, বাজারে ফিরছে কি বিনিয়োগকারীদের আগ্রহ?
- সার্কিট ব্রেকারে সর্বোচ্চ চূড়ায় ৬ কোম্পানির শেয়ার
- ১৭ নভেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৭ নভেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সূচক ও লেনদেন বাড়লেও আস্থার সংকট কাটানোই শেয়ারবাজারের প্রধান চ্যালেঞ্জ
- আমরানেটওয়ার্কসের আর্থিক প্রতিবেদনে শর্তযুক্ত মতামত নিরীক্ষকের
- অপু-পরীমনির দ্বন্দ্বে নতুন মোড়
- ব্যাংক এশিয়ায় স্থায়ী কোম্পানি সেক্রেটারি, রিং শাইনে ভারপ্রাপ্ত নিয়োগ
- ৯৯.৯৯৮ শতাংশ ভোটে ফান্ড রূপান্তরের প্রস্তাব অনুমোদন
- গ্রেফতার হলেন সাবেক মেয়র সাঈদ খোকন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বিএমআরই প্রকল্প নিয়ে নতুন ঘোষণা মেট্রো স্পিনিংয়ের
- ইউরোপের বাজারে রেনাটার নতুন যাত্রা
- যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্য, বাংলাদেশের পোশাকের বৃহত্তম বাজার
- আপনার ফোনের তথ্য নিচ্ছে কোন অ্যাপ, ১০ মিনিটেই যেভাবে ধরবেন
- ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে শেয়ার স্থানান্তর
- বারাকা পতেঙ্গা পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ
- এসি সিঙ্গেল কেবিন নিয়ে নতুন আদেশ জারি
- বিএসইসির কঠোর অ্যাকশন: ১০ কোম্পানির পর্ষদকে বিশাল অর্থদণ্ড
- চাকরিজীবীদের ৬ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সিটি ব্যাংক
- তারেক রহমানকে মাইনাস করলেন খলিলুর রহমান
- শেয়ারবাজারের একসঙ্গে দুই কোম্পানির বড় সিদ্ধান্ত
- সায়হাম কটনের প্রথম প্রান্তিক প্রকাশ
- গার্মেন্টসের সাধারণ কর্মী থেকে শিল্পপতি, অনন্ত জলিলের উত্থানের গল্প
- শার্প ইন্ডাস্ট্রিজের প্রথম প্রান্তিক প্রকাশ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে আসছে বাংলাদেশের ছয় শেয়ার
- বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ
- শেয়ারবাজারে নতুন আশার আলো, জিডিপির ৫ শতাংশ হবে মিউচুয়াল ফান্ড
- সঞ্চয়পত্রের কর নিয়ে বড় পরিবর্তন, বদলে যাচ্ছে হিসাবের নিয়ম
- বেস্ট হোল্ডিংসের ডিভিডেন্ড ঘোষণা









