ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

মির্জা ফখরুলকে কারাগারে প্রেরণ

২০২৩ অক্টোবর ২৯ ২২:০৫:১৭
মির্জা ফখরুলকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

রোববার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে এদিন রাত ৮ টা ১০ মিনিটে তাকে আদালতে হাজির করা হয়। এসময় তাকে আদালতের গারদ খানায় রাখা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আজ সকালে গুলশানের বাসা থেকে ফখরুলকে আটক করে পুলিশ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

আটকের ৯ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার দেখায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রাতে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি প্রসিকিউশন) মোহাম্মদ আনিসুর রহমান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ারনিউজ, ২৯ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে