ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

২০২৩ অক্টোবর ২৮ ১১:৪৬:২৭
ঢাকার সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের একদফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা গণসমাবেশের কারণে রাজধানীসহ সারাদেশের মধ্যে বাস চলাচল কার্যত বন্ধ রয়েছে। শহরতলির বাসও রাস্তায় খুব একটা দেখা মিলছে না। মহাসড়কগুলো ফাঁকা। পুলিশ চেকপোস্টে সঙ্গত কারণ দেখিয়ে দুটি অটোরিকশা ও প্রাইভেটকারকে শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

ঢাকা-নারায়নগঞ্জ, ঢাকা-মাওয়া-কেরানীগঞ্জ, ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ-সিলেট ও চট্টগ্রাম রুটে এ চিত্র দেখা যাচ্ছে।

সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, বিএনপির কর্মসূচি ঘিরে নাশকতার শঙ্কায় মালিক শ্রমিকরা বাস বন্ধ রেখেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলাচল শুরুর কথা জানান তিনি। তবে বাস বন্ধে সমিতি থেকে কোনো নির্দেশনা নেই।

শেয়ারনিউজ, ২৮ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে