২০ শর্তে আওয়ামী লীগ-বিএনপিকে সমাবেশের অনুমতি
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি-কে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে সমাবেশ করার জন্য দুই দলকেই ২০টি শর্ত দিয়েছে পুলিশ প্রশাসন।
আজ শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ড. খ. মহিদ উদ্দিন।
মহিদ উদ্দিন জানান, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগকে শান্তিপূর্ণ উন্নয়ন সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।
অন্যদিকে, বিএনপিকে তাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ সমাবেশ করতে অনুমতি দেওয়া হয়েছে।
তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির কাছে সাতটি করে বিষয় জানতে চাওয়া হয়েছিল, তারা যথাযথভাবে জানিয়েছে।
সমাবেশ করার ক্ষেত্রে দল দুটিকে কয়টি শর্ত দেওয়া হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, উভয় দলকে ২০টি শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলো অত্যন্ত স্বাভাবিক। এই শর্তগুলোর মধ্যে নিজ নিজ দলের নিরাপত্তার বিষয়ও রয়েছে।
আওয়ামী লীগ ও বিএনপিকে যে ২০টি শর্ত দেওয়া হয়েছে তা ডিএমপি সূত্রে জানা গেছে। দুই দলকে দেওয়া শর্তগুলো হলো:
১. এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়, স্থান ব্যবহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদন নিতে হবে।
২. স্থান ব্যবহারের অনুমতিপত্রে উল্লেখিত শর্তাবলি যথাযথভাবে পালন করতে হবে।
৩. অনুমোদিত স্থানের মধ্যেই সমাবেশের যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে।
৪. দুপুর ১২টর আগে কোনোক্রমেই জনসমাগম করা যাবে না।
৫. নিরাপত্তার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্তসংখ্যক স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে।
৬. নিজস্ব ব্যবস্থাপনায় সমাবেশে আগতদের হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে (ভদ্রোচিতভাবে) চেকিংয়ের ব্যবস্থা করতে হবে।
৭. অনুমোদিত স্থানের বাইরে কোথাও লোক সমবেত হতে পারবে না।
৮. আজান, নামাজ ও অন্যান্য ধর্মীয় সংবেদনশীল সময় মাইক/শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না।
৯. ধর্মীয় অনুভূতির ওপর আঘাত আসতে পারে- এমন কোনো বিষয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শন, বক্তব্য প্রদান বা প্রচার করা যাবে না।
১০. অনুমোদিত সময়ের মধ্যে (বেলা ২টা থেকে বিকেল ৫টা) সমাবেশের সার্বিক কার্যক্রম অবশ্যই শেষ করতে হবে।
১১. সমাবেশ সমাপ্তির পর প্রস্থানের সময় রাস্তায় কোথাও কোনো সংক্ষিপ্ত সমাবেশ বা অবস্থান করা যাবে না।
১২. আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি সমাবেশে বক্তব্য প্রদান বা তার কোনো বক্তব্য সমাবেশে প্রচার করা যাবে না।
১৩. রাস্তার বাম লেন ন্যূনতম ব্যবহার করে সমাবেশ করতে হবে এবং অন্য লেনসমূহ কোনোক্রমেই ব্যবহার করা যাবে না।
১৪. আইনশৃঙ্খলা পরিপন্থী ও জননিরাপত্তা বিঘ্নিত হয়, এমন কার্যকলাপ করা যাবে না।
১৫. রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ ও বক্তব্য প্রদান করা যাবে না।
১৬. উসকানিমূলক কোনো বক্তব্য প্রদান বা প্রচারপত্র বিলি করা যাবে না।
১৭. সমাবেশে ব্যানারের আড়ালে কোনো ধরনের লাঠিসোঁটা বা রড সদৃশ কোনো বস্তু ব্যবহার করা যাবে না।
১৮. আইনশৃঙ্খলার অবনতি ও কোনো বিরূপ পরিস্থিতির সৃষ্টি হলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।
১৯. উল্লিখিত শর্তাবলি যথাযথভাবে পালন না করলে তাৎক্ষণিকভাবে এই অনুমতির আদেশ বাতিল বলে গণ্য হবে।
২০. জনস্বার্থে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
শেয়ারনিউজ, ২৭ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













