ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬

৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

২০২৩ অক্টোবর ২৬ ১৭:০৩:৩৮
৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার বরাদ্দ হবে ২০০ নম্বরের। দেশের ৮টি বিভাগে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এই পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, বসার ব্যবস্থা এবং বাধ্যতামূলক এবং পোস্ট-সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে চলতি ১৯ মে থেকে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন প্রকাশিত ফলাফলে মোট ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শেয়ারনিউজ, ২৬ অক্টোবর ২০২৩

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে