মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর ৬ বিষয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন। রোববার অনুষ্ঠিত বৈঠকে দুজনের মধ্যে ছয়টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মার্কিন রাষ্ট্রদূত দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানান, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। যাতে করে স্বাধীনতাবিরোধী শক্তি কোনো ধরনের নাশকতার সৃষ্টি করতে না পারে। সরকার শারদীয় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।
বৈঠকে বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে আলোচনা হয়। পিটার হাস এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে। কোনো সংবাদ প্রকাশে বর্তমান সরকার হস্তক্ষেপ করছে না। আপনি লক্ষ্য করবেন এখন পত্রিকা, টেলিভিশন সরকারবিরোধী খবরই বেশি প্রচার করে থাকে। টেলিভিশন টকশোতে সবসময় সরকারবিরোধী আলোচনা বেশি হয়ে থাকে। বর্তমানে আগের যে কোনো সরকারের সময়ের থেকে সংবাদপত্র বেশি স্বাধীন।
নির্দিষ্ট কিছু পত্রিকাতেই সরকারি বিজ্ঞাপন দেওয়া হয় কিনা- রাষ্ট্রদূতের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকারি বিজ্ঞাপন নির্দিষ্ট কোনো পত্রিকায় দেওয়া হয় না। বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে সরকার কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেয় না। সংশ্লিষ্ট দপ্তর-অধিদপ্তরই বিজ্ঞাপনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।
বিএনপির মহাসমাবেশ ঘিরে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে কিনা- স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান পিটার হাস। জবাবে মন্ত্রী বলেন, সমাবেশ ঘিরে বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না বা তাদের নামে নতুন করে মামলাও দেওয়া হচ্ছে না। পুরোনো মামলায় শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে যাদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। যারা জামিনে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরছে না।
বিএনপির আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশ উপলক্ষে গণপরিবহন চলাচলে সরকার হস্তক্ষেপ করবে কিনা- এমন প্রশ্নে মার্কিন রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক শান্তিপূর্ণ সভা-সমাবেশে বিশ্বাস করে। বিএনপির কোনো সমাবেশ কেন্দ্র করে সরকার পরিবহন চলাচলে বাধা সৃষ্টি করেনি; এবারও করবে না।
বিএনপির মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগ করবে কিনা- পিটার হাসের এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কোনো সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনী কখনো শক্তি প্রয়োগ করেনি। তবে কেউ নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
এছাড়া, মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা এবং প্রাসঙ্গিক অন্যান্য বিষয় নিয়েও পিটার হাসের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শেয়ারনিউজ, ২৪ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ডিভিডেন্ড ঘোষণা
- লিন্ডে বিডির তৃতীয় প্রান্তিক প্রকাশ
- বিকন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- এমারেল্ড অয়েলের উৎপাদন শুরুর পথে বাধা বিদ্যুৎ ও ধানের কুঁড়ার সংকট
- ভারতের উত্তাল অবস্থার মধ্যেই নতুন করে উত্তাল পাকিস্তান
- রক্ষণাবেক্ষণ ও পণ্যের মানসংক্রান্ত সমস্যায় রিংশাইনের কারখানায় সাময়িক ছাঁটাই
- হানাফি হলে ৩ তালাক একসাথে হয় সালাফি হলে ১ তালাক হয় কিন্তু কেন?
- দরপত্রে বিক্রি বন্ধে নগদ প্রবাহে সংকট, ব্যাখ্যা দিল টেকনো ড্রাগ
- মক্কার ইমামের ভুল ধরেছিলেন বাংলাদেশী আলেম
- পাঁচ ধরনের জ্বরের লক্ষণ ও পার্থক্য এক নজরে
- শেখ হাসিনা ফেরা-না ফেরার যত বিপদ!
- সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা, বিপাকে কোটি মানুষ
- অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
- প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনা যেখানে, অভিযুক্ত কালু গ্রেপ্তার
- বাংলাদেশ ল্যাম্পসের ডিভিডেন্ড ঘোষণা
- বিএসআরএম স্টিলের ডিভিডেন্ড ঘোষণা
- সূচকে ৪৫ পয়েন্টের পুনরুদ্ধার, তবুও আস্থার সংকট কাটেনি
- বিক্ষোভে অংশ নেওয়ার পর বড় বিপাকে বলিউড অভিনেতা ইমরান!
- ১৫ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৫ অক্টোবর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- চার কোম্পানির শেয়ার লেনদেন ও বোর্ড সভা সংক্রান্ত ঘোষণা
- গুগলে পুরুষদের সবচেয়ে বেশি সার্চ করা ৫ প্রশ্ন
- পোশাক টেনে অপমান ও মারধরের অভিযোগ নিয়ে নতুন বিতর্ক
- ৭০০ কোটি ডলার হাতিয়ে নেওয়ার তথ্য, শেয়ারবাজারে প্রতারণার নতুন উদ্বেগ!
- বাংলাদেশকে ঘিরে চীনের নতুন চাল
- ককরোচ পার্টির পর মাঠে মাছি জনতা পার্টি, জানুন তার পরিচয়
- আটকের বিতর্কের মধ্যেই ধ্রুব রাঠিকে নিয়ে মোদির নতুন চাল
- মানচিত্র নিয়ে মুখোমুখি ভারত-চীন, বাড়ছে উত্তেজনা
- রেনউইক যজ্ঞেশ্বরের বড় ঘোষণা, সম্পদ পুনর্মূল্যায়নে নতুন হিসাব
- আইভীর জামিন শুনানির পর যা ঘটল, গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন
- শনিবার শিক্ষার্থীদের ক্লাস হবে কি, জানা গেল সর্বশেষ সিদ্ধান্ত
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- আজকের আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস
- বিশ্বের যে দুই দেশে বিবাহবিচ্ছেদের সুযোগ নেই
- ইউনাইটেড ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- তালিকাভুক্ত কোম্পানির তথ্য ফাঁসের দায়ে বিএসইসি কর্মকর্তার শাস্তি
- বিএসইসির নতুন নির্দেশনা, শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবেন পরিচালকেরা
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- শাহজালাল ইসলামী ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- হাসিনার পর এবার মোদি, ওয়াশিংটনের চূড়ান্ত সিদ্ধান্ত
- আলোচনায় শাহরিয়ার আলমের স্ত্রীর পরিচয়
- ২২, ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামের নতুন তালিকা
- ডিভিডেন্ড বিতরণ না করায় ৯ কোম্পানির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ৮ কোম্পানি
- শেয়ারবাজারের ১৭০০ কোটি টাকার দায়িত্ব নিলেন বিএসইসির চেয়ারম্যান
- নাহি অ্যালুমিনিয়ামের ডিভিডেন্ড ঘোষণা
- দুর্গাপূজার লম্বা ছুটির সূচিতে ডিএসইর লেনদেনের নতুন সময়সূচি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সাত কোম্পানি
- সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ডিভিডেন্ড ঘোষণা
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ১০ কোম্পানি
- ইনসাইডার ট্রেডিংয়ের জালে ফেঁসে যাচ্ছে তালিকাভুক্ত কয়েক কোম্পানি
- সালভো কেমিক্যালের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশের গানের সুরে এবার উত্তাল ভারত
- বিএসআরএম লিমিটেডের ডিভিডেন্ড ঘোষণা
- ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের আজকের দাম একনজরে
- ফারইস্ট নিটিংয়ের ডিভিডেন্ড ঘোষণা













