লোকসানে চাপা পড়েছে ৫ বিদ্যুৎ বিতরণকারী কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : জ্বালানির উচ্চমূল্য এবং ডলারের বিনিময় হার বৃদ্ধি পাওয়ার কারণে বিদ্যুৎ কোম্পানিগুলোর উৎপাদন খরচ বেড়েছে। এতে কোম্পানিগুলোর মুনাফায় চাপ পড়ছে। অনেক কোম্পানির মুনাফার পরিবর্তে লোকসানের সম্মুখীন হচ্ছে। এর মধ্যে চারটি বিতরণ কোম্পানি ও একটি প্রতিষ্ঠান বেশি দামে বিদ্যুৎ কিনে কম দামে বিক্রি করে লোকসান দিচ্ছে।
বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরে চারটি কোম্পানিই লোকসান দিয়েছে। যদিও এর তিনটিই ২০২১-২২ অর্থবছর মুনাফায় ছিল। অপর কোম্পানিটি আগের অর্থবছর সামান্য লোকসান করলেও গত অর্থবছর তা অনেকটা বৃদ্ধি পেয়েছে।
তবে দেশের ৮০ শতাংশ গ্রাহকের কাছে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এই সংস্থাটি ২০২১-২২ অর্থবছরে লোকসানে ছিল। তবে গত অর্থবছর তার লোকসান ৩৮৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিদ্যুত কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যুৎ উৎপাদন খরচ পড়ছে ১১ টাকার ওপরে। তবে গত অর্থবছর শুরুতে এর বিক্রয় মূল্য ছিল পাইকারীতে পাঁচ টাকা ১৭ পয়সা। পরে তা দুই দফা দাম বৃদ্ধি করা হয়। এতে ফেব্রুয়ারিতে বিদ্যুতের পাইকারি মূল্যহার দাঁড়ায় ছয় টাকা ৭০ পয়সা। অর্থাৎ পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানো হয় ২৯.৫৯ শতাংশ। তবে গত অর্থবছর বিতরণ পর্যায়ে বিদ্যুতের মূল্যহার বাড়ানো হয় ১৫.৭১ শতাংশ। বাল্কের তুলনায় খুচরায় বিদ্যুতের দাম কম বাড়ানোয় লোকসানে পড়ে বিতরণকারী সংস্থা ও কোম্পানিগুলো।
তথ্যমতে, ঢাকা শহরে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব পালন করছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। এ দুই কোম্পানি ২০২১-২২ অর্থবছর মুনাফায় ছিল। ঢাকার দক্ষিণাংশে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ডিপিডিসি ওই বছর মুনাফা করে ১৬৬ কোটি ৩৭ লাখ টাকা। তবে গত অর্থবছর কোম্পানিটি রেকর্ড ৬৬১ কোটি ৪৯ লাখ টাকা লোকসান করেছে, যা ডিপিডিসির ইতিহাসে সর্বোচ্চ।
অন্যদিকে ঢাকার উত্তরাংশে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব থাকা ডেসকো ২০২১-২২ অর্থবছর মুনাফা করেছিল ৬৬ কোটি ৭১ লাখ টাকা। তবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি ২০২২-২৩ অর্থবছর ৫৫৪ কোটি ৬৫ লাখ টাকা লোকসান গুনেছে। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম লোকসানে পড়ল ডেসকো।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব থাকা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ২০২১-২২ অর্থবছর সামান্য লোকসান করেছিল। ওই অর্থবছর কোম্পানিটির লোকসান ছিল আট কোটি ১৯ লাখ টাকা। তবে গত অর্থবছর তাদের লোকসান বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ কোটি তিন লাখ টাকা। আর দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা নর্দান ইলেকট্রিসিটি কোম্পানি (নেসকো) ২০২১-২২ অর্থবছর মুনাফা করেছিল ৩১ কোটি ১২ লাখ টাকা। তবে গত অর্থবছর কোম্পানিটি লোকসান করেছে ৮৭ কোটি ৪৫ লাখ টাকা।
এদিকে চার বিতরণকারী কোম্পানির বাইরে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব পালন করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) নিজেই। তবে দেশের বৃহৎ অঞ্চলেই গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে আরইবি। ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিতরণ করে এ সংস্থাটি। আরইবি ২০২১-২২ অর্থবছর লোকসান গুনেছিল ৫২৩ কোটি ৮০ লাখ টাকা। তবে গত অর্থবছর সংস্থাটির লোকসান দাঁড়িয়েছে দুই হাজার ৫৬৩ কোটি ৫০ লাখ টাকা।
পিডিবির কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ বিতরণ তথা গ্রাহক পর্যায়ে কোনো ভর্তুকি দেয়া হয়। তবে উৎপাদন পর্যায়ে ভর্তুকি পায় পিডিবি। গত অর্থবছর রেকর্ড ৩৯ হাজার ৫৩৫ কোটি টাকা ভর্তুকি বরাদ্দ করা হয়েছে পিডিবির জন্য। তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল। কারণ গত অর্থবছর পিডিবি রেকর্ড ৫১ হাজার ৫২৬ কোটি টাকা লোকসান গুনেছে। তাই লোকসানের ঘাটতি মেটাতে বিদ্যুতের দাম বৃদ্ধির বিকল্প নেই। যদিও এখনই বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, লোকসান কমাতে আগামী জাতীয় নির্বাচনের পর বিদ্যুতের দাম বৃদ্ধির পরিকল্পনা রয়েছে সরকারের। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ তথ্য জানানো হয়। এছাড়া বিদ্যুৎ প্রতিমন্ত্রী এক অনুষ্ঠানে এ ধরনের ইঙ্গিতও দিয়েছেন।
সূত্র জানায়, গত ১২ অক্টোবর অনুষ্ঠিত বৈঠকে ঋণের শর্ত হিসেবে বিদ্যুৎ খাতে ভর্তুকি তুলে দেয়ার বিষয়ে জানতে চায় আইএমএফ প্রতিনিধিদল। এ সময় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানো সম্ভব নয়। তবে মার্চ থেকে জুন পর্যন্ত ধাপে ধাপে বিদ্যুতের দাম বাড়ানো হবে। ভর্তুকি পুরোপুরি তুলে দিতে পর্যায়ক্রমে দাম প্রায় দ্বিগুণ করা হতে পারে।
শেয়ারনিউজ, ২১ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বাড়ি দখল নিয়ে তুমুল বিতর্ক, বিএনপি নেতার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত
- রংপুরে ৪ খুন নিয়ে নতুন তথ্য দিলো ফরেনসিক বিভাগ
- ‘সার্ভার নষ্ট’ বলে যা করতেন ব্যাংককর্মীরা, তদন্তে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- ২০ লাখে ৯০%, ৩০ লাখে ৮৫%—আমানত ফেরতের নতুন হিসাব
- ২৪ ঘণ্টার অভিযানে ৪৪০ গ্রেফতার, উদ্ধার পিস্তল-গ্রেনেডসহ যা যা
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের
- বিএনপির মিডিয়া সেলের সদস্যকে সরানো হলো, সামনে এলো যে কারণ
- একাদশে ভর্তিতে কোটা থাকছে ৭%, মাইগ্রেশনেও থাকছে বড় সুযোগ
- মোদী-ট্রাম্প বৈঠকে ৫০ ক্যামেরা, এক প্রশ্নেই বদলে গেল পুরো পরিস্থিতি
- প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি শুরু, সঙ্গে থাকছে একাধিক কর্মসূচি
- ‘আমার জীবনের শেষ সম্বলটাও শেষ হয়ে গেলো’
- কারামুক্ত ‘ভাইরাল মিজান’, বের হয়েই দিলেন বড় হুঁশিয়ারি
- এনবিআরের সাবেক চেয়ারম্যানকে বিশ্বব্যাংকে বড় দায়িত্ব দিল সরকার
- ৫ পরিচালকের ওপর ১০০ কোটি টাকার জরিমানা
- গহনা কিনতে যাওয়ার আগে দেখে নিন আজকের স্বর্ণ-রুপার দাম
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- ছোট ব্রোকারদের দাপটে আটকে যাচ্ছে শেয়ারবাজার সংস্কার
- পাঁচ পুলিশ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি
- মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, স্বস্তি শ্রমিক-এজেন্টদের
- ছয় মাস কারখানা লে-অফের সিদ্ধান্ত ফুয়াং ফুডের
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- ২৩ আগস্ট লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২৩ আগস্ট দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- বিওয়াইডির গাড়ি আনতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি করবে রানার অটোমোবাইলস
- অনুমোদন ছাড়াই রিফাইনারি! সুপার পেট্রোকেমিক্যালকে ঘিরে বড় প্রশ্ন
- আদালতের আদেশে সি পার্লের ১৬তম এজিএমের তারিখ ও স্থান নির্ধারণ
- রানার অটোমোবাইলসের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- ভুল করে পচা ডিম খেয়ে ফেললে শরীরে যা ঘটতে পারে
- কলেজ পছন্দে ভুল করলেই বিপদ, একাদশের আবেদনে আসছে নতুন নিয়ম
- টানা দাম বাড়ার পর আজ স্বর্ণের ভরি যত টাকা
- বিওয়াইডির গাড়ি এবার রানারের হাত ধরে বাংলাদেশে
- বাংলাদেশ–ভারত সম্পর্ক নিয়ে যা বললেন জয়শঙ্কর
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- প্রধানমন্ত্রীর ভারত সফর: আপডেট জানালেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- মন্ত্রী পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, পেলেন নতুন দায়িত্ব
- পে স্কেলের গেজেট নিয়ে কাটছে দীর্ঘ প্রতীক্ষার অবসান
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী কেন, জানালেন শামা
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- শেয়ারবাজারে টানা পতনের চাপ, কমল বাজার মূলধন ও লেনদেন
- চলতি সপ্তাহে তালিকাভুক্ত ইউসিবির রাইট আবেদন শুরু
- সপ্তাহজুড়ে ১৪ ফান্ডের ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য প্রকাশ
- রাষ্ট্রপতি হতেই শূন্য হলো মির্জা ফখরুলের আসন
- চার মহিষকে তিন মাস কাদায় রাখলেন কেন, জানালেন মালিক
- ব্যক্তিগত হেলিকপ্টারের দাম কত, এক ঘণ্টায় তেল লাগে কত?
- বিতর্কিত সিদ্ধান্তে বাজার অস্থির, কমিশনের সামনে এখন দুই পথ
- দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- মার্জিন বিধিমালা গেজেট প্রকাশ : মার্জিন অর্থায়নে নতুন কাঠামো, বাড়ল বিনিয়োগকারীর ইক্যুইটি শর্ত
- দুই মিউচ্যুয়াল ফান্ডের ডিভিডেন্ড ঘোষণা
- এক প্রজ্ঞাপনেই বদলে গেল ব্যবস্থাপনা, নতুন চেয়ারম্যান চৌধুরী আশিক
- হঠাৎ শেয়ারের অস্বাভাবিক লেনদেন ও দাম, তদন্তে ডিএসই
- বিমান মন্ত্রণালয়ে পরিবর্তনের নেপথ্য কারণ জানালেন মিল্লাত
- বাংলাদেশ ব্যাংকের নতুন নীতিমালা, ঋণ নিয়ে এলো বড় সুখবর
- খাসির পর এবার কাবিনের ফর্দনামা, জাপানপ্রবাসীর ঘটনায় নতুন মোড়
- ডিভিডেন্ড ঘোষণা ও ইপিএস প্রকাশ করবে ২ কোম্পানি
- বাজার সামলাতে ব্যর্থতার অভিযোগ, কমিশনের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- প্রায় সাড়ে ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা
- কোম্পানির ক্রয়, মজুত ও মুনাফায় গরমিল, তদন্তে নিয়ন্ত্রক সংস্থা
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় দরপতনের গভীরতা বাড়ছে শেয়ারবাজারে
- দুই কোম্পানির শীর্ষ পদে নতুন দায়িত্বে তিনজন
- ডিএসইর তদন্তের সাড়া দিচ্ছেনা তালিকাভুক্ত কোম্পানি
- মার্জিন ঋণগ্রহীতাদের শেয়ার তথ্য চেয়েছে রূপালী লাইফ
- কুমিল্লা সেনানিবাসে সৌরবিদ্যুৎ প্রকল্প জিবিবি পাওয়ারের






.jpg&w=50&h=35)


