শুধুই হাহাকার আর আর্তনাদ গাজার হাসপাতালগুলোতে
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় ইতিমধ্যে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। ৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও নারী।
এমন ভয়াবহ মানবিক সংকটে গাজার জনগণ কোথায় যাবে তার কোনো নির্দেশনা নেই। ক্রমাগত ইসরায়েলি হামলার মধ্যে গাজার হাসপাতালগুলোতে ক্রন্দন ও বেদনার হাহাকার বাড়ছে। হাসপাতালের মেঝেতে পড়ে থাকা হাজার হাজার আহত ফিলিস্তিনিকে নিয়ে চিকিত্সকরা উদ্বিগ্ন।
হাসপাতালের কর্মীরা ব্যস্ত আহতদের রক্তমাখা টাইলস পরিষ্কারে। বাতাসে ছড়িয়ে পড়েছে ক্লোরিনের তীব্র গন্ধ।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলার নবম দিন আজ। ওয়াল্লা আলাবাসি চিন্তিত চেহারা নিয়ে হাসপাতালের দেয়ালে হেলান দিয়ে আছেন। মিডিয়া আউটলেট মিডল ইস্ট আইকে তিনি বলেন, ২১ বছর বয়সী ভাই সালেমের অবস্থা তারা জানেন না। ভাইয়ের কাছ থেকে শোনার অপেক্ষায়।
চলতি সপ্তাহের শুরুতে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ওয়ালা আলাবাসির ভাই আহত হন। যার ফলে তার পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
আলাবাসি বলেন, 'অস্ত্রোপচারের প্রয়োজন ছিল, কিন্তু ডাক্তাররা কেবল ওয়াশ করে দিয়েছেন। আঘাতের ওপর একটি ব্যান্ডেজ দেওয়া হয়েছে। হাসপাতালের অপারেশন রুমগুলো শত শত গুরুতর আহত মানুষে ভরে গেছে।'
ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের অত্যন্ত সুরক্ষিত বাধা অতিক্রম করে ১,৩০০ জনেরও বেশি ইসরায়েলিকে হত্যা করার এক সপ্তাহেরও বেশি সময় পরে, ইসরায়েল প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো গাজায় সম্ভাব্য স্থল-আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
এই আক্রমণ ফিলিস্তিনিদের মৃত্যুর সংখ্যা বাড়িয়ে তুলবে। ইতিমধ্যে অবরুদ্ধ ছিটমহলে চালানো তাণ্ডব বিগত চারটি যুদ্ধকে ছাড়িয়ে গেছে।
মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে, ২০০৭ সাল থেকে গাজায় যে অবরোধ চলছে, তার ওপর নতুন করে সম্পূর্ণ অবরোধ আরোপের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
গাজার শিফা হাসপাতালের বর্তমান ও প্রাক্তন কর্মীরা জানিয়েছেন, আলো জ্বালানের জন্য জ্বালানি নেই। তারা মরিয়া হাসপাতালের ব্যাক-আপ জেনারেটরগুলো চালাচ্ছেন। অবশিষ্ট ডিজেল সংরক্ষণের চেষ্টা করছেন এবং সমস্ত অপ্রয়োজনীয় লাইট বন্ধ করছেন।
হাসপাতালে কাজ করা জিপি মালাক নাঈম বলেন, গতকাল (রোববার) আমি শিফা হাসপাতালে সহকর্মীদের সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছে, হাসপাতালে পর্যাপ্ত শয্যা নেই। চিকিৎসাকর্মীরা ফ্লোরে আহতদের চিকিত্সা দিচ্ছেন। টয়লেটে পানির মতো মৌলিক বিষয় থেকে বঞ্চিত সবাই।
অপারেটিং রুম এবং মেডিকেল স্টাফরা অবিশ্বাস্যভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছেন। তারা কেবল কয়েক ঘণ্টা ঘুমান, যদি কেউ বিছানা খুঁজে পাওয়ার মতো ভাগ্যবান হয়!
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজার প্রায় ১১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণদিকে যাওয়ার নির্দেশ দেয় এবং তাদের প্রত্যাবর্তনের কোনো নিশ্চয়তা দেয়নি। এই আদেশ জারির পর থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের অনেকেই ইসরায়েলের বোমাবর্ষণ থেকে রেহাই পাননি। যুদ্ধবিমানগুলো বেসামরিক স্থাপনায় আঘাত হানে। তথ্যসূত্র: মিডেল ইস্ট আই
শেয়ারনিউজ, ১৬ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













