ইসরাইলে সেনা পাঠানোর পরিকল্পনা নেই: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধে ইসরাইলের পক্ষে দেশটিতে সেনা পাঠানোর কোনো পরিকল্পনা। গতকাল সোমবার (০৯ অক্টোবর) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) এ খবর দিয়েছে বিবিসি ও জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, জন কিরবি বলেন, ইসরাইলে সেনা পাঠানোর কোনো ইচ্ছা মার্কিন সরকারের নেই; তবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মার্কিন স্বার্থ রক্ষা করবে।
এর আগে মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত শনিবার (০৭ অক্টোবর) থেকে ইসরাইলে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে হামাস।
জানা গেছে, হামাসের হামলায় এখন পর্যন্ত নয় শতাধিক ইসরাইলি নিহত হয়েছে। এর মধ্যে বেশ কিছু সেনা সদস্য রয়েছে। অপরদিকে গাজায় ইসরাইলের ব্যাপক বিমান হামলায় সাত শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া উভয়পক্ষে কয়েক হাজার মানুষ আহত হয়েছে। গাজার প্রায় দেড় লাখ লোক উদ্বাস্তুতে পরিণত হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে ইসরাইলি উপকূলে বিমানবাহী রণতরী পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ইসরাইলে আরও সামরিক সহায়তার কথাও জানিয়েছে ওয়াশিংটন।
তবে ইসরাইলে মার্কিন সেনা পাঠানোর কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে স্থানীয় জানালেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি। তিনি বলেন, ইসরাইলের পক্ষ থেকে নিরাপত্তা সহায়তা চেয়ে আরও অনুরোধ আসতে পারে বলে মনে করা হচ্ছে। অনুরোধ আসলে যত দ্রুত সম্ভব পূরণ করার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।
ইরান প্রসঙ্গে তিনি বলেন, হামাসকে সমর্থন করার ক্ষেত্রে ইরানের ‘জড়িত থাকা নিয়ে কোনো প্রশ্ন নেই’। তবে ইসরাইলে হামাসের হামলায় ইরান সরাসরি জড়িত ছিল- এমন কোনো শক্ত ও বাস্তবসম্মত প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিশ্চিত করেছেন, ইসরাইলে হামাসের হামলায় নিহতদের মধ্যে ১১ জন মার্কিন নাগরিক আছে। এ ছাড়া হামাসের হাতে বন্দিদের মধ্যেও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।
বাইডেন বলেন, আমরা এখনো বিষয়টা নিয়ে কাজ করছি যে সেখানে কতজন বন্দি আছে। তবে এটা মোটামুটি ধরে নেওয়া যায় যে, হামাসের হাতে বন্দিদের মধ্যে আমেরিকানরা আছে।
শেয়ারনিউজ, ১০ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- স্বর্ণের দামে নতুন পরিবর্তন, আজকের বাজারদর এক নজরে
- শেয়ারবাজারে আজকের চার গুরুত্বপূর্ণ খবর
- ‘তারে পাইলে শান্তি পাইতাম’—চতুর্থ শ্রেণির ছাত্রীর লাশের পাশে চিরকুট
- জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর বহর নিয়ে নতুন তথ্য
- রূপপুরে বদলে গেল বাংলাদেশের পরিচয়
- আজ থেকেই একাদশে ভর্তি শুরু, সঙ্গে রাখতে হবে যেসব কাগজপত্র
- সপ্তাহজুড়ে বেক্সিমকোর শেয়ারদরে বড় পরিবর্তন
- ইউসিবির রাইট শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- শিক্ষকদের টিকটক নিয়ে সরকারের অবস্থান জানালেন প্রতিমন্ত্রী
- অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিলেন আনাস
- অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়িতে, তদন্তে নতুন মোড়
- মেঘনা ইকোনমিক জোনে জার্মান পার্লামেন্টারি প্রতিনিধি দল
- বৃষ্টির পর দেশের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস
- ভোরে নামাজ পড়ছিলেন স্ত্রী, এরপরই ঘটল ভয়াবহ ঘটনা
- ডিজিটাল ব্যাংকিং নিয়ে সরকারের নতুন পরিকল্পনা, যা জানালেন অর্থমন্ত্রী
- দাঁড়িয়ে পেশাব করা হারাম, মাকরুহ নাকি জায়েজ; জেনে নিন সঠিক বিধান
- ব্রয়লার মুরগি কেনার সময় ৩ ভুল করবেন না
- ছয় মাসের স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সাফল্যের’ তালিকা দিলেন হাসনাত
- রাত ৯টার পর দোকান বন্ধ, বিয়েতে শুধু এক পদ— নতুন কড়াকড়ি
- ‘এক আইফোনের জন্য মেরে ফেললি, ১০ ফোন চাইলে দিতাম’
- সিটিজেনস ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হানিফ শোয়েব
- শেয়ারবাজারে প্রতিদিন বিনিয়োগ শিক্ষা, বিএসইসির নতুন উদ্যোগ
- নতুন পে-স্কেলে বেতন পেতে তথ্য জমা দেওয়ার সহজ নিয়ম
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল আজ রাত ৮টায়, জানবেন যেভাবে
- ডাচ-বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ কনক্লেভ, নেওয়া হলো যেসব সিদ্ধান্ত
- নতুন পে-স্কেলে শিক্ষকদের জন্য বড় দুঃসংবাদ
- ৬ লাখ কোটি ছাড়িয়েছে খেলাপিঋণ, সামনে আরও বড় ঝুঁকির সতর্কতা
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- বিনিয়োগকারীদের জন্য ৩ কোম্পানির সুখবর
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ
আন্তর্জাতিক এর সর্বশেষ খবর
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ













