১১ জনকে কামড়ানোর পর হোয়াইট হাউস থেকে সরানো হলো 'কমান্ডারকে'
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রিয় পোষ্য কমান্ডার আর হোয়াইট হাউসে নেই। হোয়াইট হাউসের স্টাফ এবং ইউএস সিক্রেট সার্ভিস অফিসারসহ একের পর এক মানুষকে কামড়ানোর পর কুকুরটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
হোয়াইট হাউজে ফার্স্ট লেডির যোগাযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার বলেছেন, প্রেসিডেন্ট এবং তার স্ত্রী হোয়াইট হাউসের কর্মীদের এবং নিরাপত্তা কর্মীদের সুরক্ষার বিষয়ে গভীরভাবে যত্নশীল।
আলেকজান্ডার একটি ইমেইল বিবৃতিতে বলেছেন, কমান্ডার বর্তমানে হোয়াইট হাউস ক্যাম্পাসে নেই। প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি ইউএস সিক্রেট সার্ভিস এবং জড়িত সকলের ধৈর্য এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। কারণ তারা নিরন্তর সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
আলেকজান্ডার বলেননি যে, দুই বছর বয়সী জার্মান শেফার্ডটিকে কোথায় পাঠানো হয়েছিল বা এই পদক্ষেপটি স্থায়ী ছিল কি-না।কমান্ডারকে গত শনিবার শেষবার হোয়াইট হাউসে প্রেসিডেন্টের প্রাইভেট কোয়ার্টারের উপরের বারান্দায় দেখা গিয়েছিল। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের জানান, গত মাসে বাইডেনের নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সিক্রেট সার্ভিসের এক কর্মীকে বাইডেনের দুই বছর বয়সী কমান্ডার কামড়ে দিয়েছিল।
সিক্রেট সার্ভিস এজেন্সির প্রধান অ্যান্টনি গুগলিয়েলমি জানিয়েছিলেন, আহত ওই গোয়েন্দাকর্মীর চিকিৎসা করাতে হয়েছিল। পিয়ের আরো জানান, কমান্ডার এবং হোয়াইট হাউসের হেড গ্রাউন্ডসকিপার ডেল হ্যানি একসঙ্গে যখন খেলছিলেন তখন সে কাউকে আঘাত করেনি।
ইউএস সিক্রেট সার্ভিস স্বীকার করেছে যে, তার ১১ জন এজেন্টকে প্রেসিডেন্টের কুকুর কামড়ে দিয়েছে। যদিও মার্কিন মিডিয়া রিপোর্ট করেছে প্রকৃত সংখ্যাটি বেশি এবং কুকুরটি হোয়াইট হাউসের অন্যান্য কর্মীদেরও কামড় দিয়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের রেকর্ড অনুসারে এই ধরনের একটি ঘটনার জন্য একজন আহত আইন প্রয়োগকারী কর্মকর্তার হাসপাতালে পরিদর্শনের প্রয়োজন ছিল। ২৫শে সেপ্টেম্বর একটি ইউনিফর্মধারী সিক্রেট সার্ভিস অফিসারের সাথে জড়িত একটি কামড়ের ঘটনার পরে, আলেকজান্ডার বলেছিলেন, হোয়াইট হাউস পারিবারিক পোষা প্রাণিদের জন্য একটি চাপের পরিবেশ হতে পারে এবং কমান্ডারের প্রায়শই অপ্রত্যাশিত প্রকৃতি পর্যালোচনার উপায় নিয়ে কাজ চলছে।
এর কয়েক ডজন কর্মকর্তা হোয়াইট হাউস প্রাসাদ এবং এর বিস্তীর্ণ মাঠের চারপাশে সুরক্ষার দায়িত্বে নিয়োজিত থাকেন। কমান্ডার হোয়াইট হাউসে বাইডেনের দ্বিতীয় কুকুর যে আক্রমণাত্মক আচরণ করেছে।
এর আগে মেজর নামে একটি জার্মান শেফার্ড হোয়াইট হাউসে ছিলো। বাইডেনের ভাই জেমস তাকে ২০২১ সালের ডিসেম্বরে উপহারস্বরূপ কমান্ডারকে দেন। বাইডেনদের প্রিয় কুকুর চ্যাম্প ২০২১ সালে ১৩ বছর বয়সে মারা যায়। তাদের উইলো নামে একটি বিড়ালও রয়েছে। সূত্র : আলজাজিরা
শেয়ারনিউজ, ০৬ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- ইসলামিক ব্যাংকিংয়ের তথ্য জমা পদ্ধতিতে বাংলাদেশ ব্যাংকের বড় পরিবর্তন
- পেমেন্ট ও অর্থ সংগ্রহে সিডিবিএলের সঙ্গে এমটিবির নতুন উদ্যোগ
- ২০০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা করছে এমইপি গ্রুপ
- সংবর্ধনার পর হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই নিয়ে নতুন সিদ্ধান্ত
- অপ্রতিমকে নিয়ে স্কুলের শিক্ষক ও বন্ধুদের স্মৃতিচারণ
- বছরের পর বছর তথ্য গোপন, কোম্পানির হাল জানতে ডিএসইর পরিদর্শন
- সার কারখানায় স্টার্ট-আপ শুরু, উৎপাদন নিয়ে বড় সুখবর
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি নিয়ে কঠোর নির্দেশনা
- উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পর বড় সুখবর নিয়ে আসছে তালিকাভুক্ত কোম্পানি
- বিকাশ-নগদ-রকেটসহ সব ব্যাংকে নতুন নির্দেশনা, কার্যকর ১ অক্টোবর
- সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে নতুন নিয়ম
- সাউথইস্ট ব্যাংকের রেটিংয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি
- ইসলামী ব্যাংক ঘিরে আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থান
- ইউপি নির্বাচনের নতুন সময় নিয়ে যা জানাল নির্বাচন কমিশন
- ইমরানের বোনকে গ্রেপ্তারের পর যা বললেন ঘনিষ্ঠ সহযোগী
- প্রবাসী আয়ে বড় অঙ্কের টাকা, ১৯ দিনের হিসাব প্রকাশ
- লংমার্চ নিয়ে পোস্ট করেই বিপাকে পুলিশ কর্মকর্তা
- বাংলাদেশ নিয়ে নিজের ফাঁদেই আটকে ভারত
- রাতের আঁধারে কড়া নিরাপত্তায় আল-আকসায় নেতানিয়াহু
- ফাতেহা-ই-ইয়াজদাহমে ছুটি, বন্ধ থাকবে যেসব প্রতিষ্ঠান
- আমেরিকায় চীনা বিলিয়নিয়ারের ১০০+ সন্তানের রহস্য
- সোমবার লেনদেনে ফিরছে ২ কোম্পানি
- গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুযোগ, তবু কেন আমদানিনির্ভর বাংলাদেশ?
- উত্থানের ধারাবাহিকতায় চাঙা শেয়ারবাজার, আস্থা ফেরার ইঙ্গিত
- প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ৩৫ জন, তালিকায় যারা
- ১১ বছর পর নতুন পে-স্কেল, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতন জানুন
- অপ্রতিম হত্যার ঘটনায় আসামিদের জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য
- ২০ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ২০ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ২০ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- সুশাসন ফেরাতে নিজেদের নিয়ম বদলাচ্ছে এনসিসি ও এসবিএসি ব্যাংক
- বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, আবেদন যেভাবে
- সোনার চেয়েও দামি যে গাছ, ১ গ্রাম ১২ কোটি টাকা
- ১ হাজার ৭৫৩টি শেয়ার উপহার হিসেবে গ্রহণ সম্পন্ন
- শিশুকে নিয়ে হঠাৎ উধাও বাবা, ৯৯৯-এ ফোনে যা জানলেন পুলিশ
- হাসিনা ছাড়া দেশের আইনশৃঙ্খলা কেউ ঠিক করতে পারবে না
- আজকের মুদ্রার বাজারদর: ডলার থেকে রুপি, জেনে নিন সব রেট
- বাথরুমের দরজার দোয়ার স্টিকার লাগানো নিয়ে ইসলামের নির্দেশনা
- চীনের প্রেসিডেন্টের খাবারের পছন্দ জানলে অবাক হতে পারেন
- অপ্রতিম হত্যার তদন্তে আটক তুহিন সম্পর্কে যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ যেভাবে
- সরকারি কোম্পানির আর্থিক চিত্রে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে ‘রেড ফ্ল্যাগ’ দেবে এআই, বড় পরিবর্তনের আভাস
- ‘সময় আসলে উত্তরটা নিজেরাই পেয়ে যাবেন’
- রাষ্ট্রপতির এডিসি মেজর ঋষভের অবসর, আলোচনায় যে কারণ
- ৮ বছরেই উচ্চতর গ্রেড! নবম পে-স্কেলের নতুন নিয়ম জানুন
- ঢাকা দুই সিটিতে বিএনপির সম্ভাব্য প্রার্থী যারা
- ডিএসইর অনুমোদনে নাম বদলে যাচ্ছে তালিকাভুক্ত কোম্পানির
- ৩০ লাখ ৬৩ হাজার শেয়ার হস্তান্তর
- দেশের বাজারে ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার আজকের দাম
- শেয়ারপ্রতি ১৮ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সহজ নিয়ম
- শেয়ারবাজারের সংকট কাটাতে আসছে যেসব নতুন উদ্যোগ
- ব্যাংকের শেয়ার কিনতে নতুন সীমা, বড় নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
- এবার বাংলাদেশের সাথে বদলা নিচ্ছে ভারত
- খতিয়ানের মাধ্যমে জমির মালিকানা বের করার নিয়ম
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- পেনশন গ্রাহকদের জন্য বড় ঘোষণা, যুক্ত হচ্ছে যেসব সুবিধা
- পে-স্কেলে বেতন পাবেন না যারা, প্রজ্ঞাপনে স্পষ্ট হলো তালিকা
- পেনশনভোগীদের জন্য সুখবর, নমিনি পাবেন বিশেষ সুবিধা
- মাস্টাররোল কর্মীদের নিয়ে সরকারের নতুন পদক্ষেপ
- ভারতের ছকে অকেজো বাংলাদেশের গ্যাসক্ষেত্র
- রায় প্রত্যাখ্যানের পোস্ট, দুই আইনজীবীকে নিয়ে ট্রাইব্যুনালের বড় সিদ্ধান্ত
- ‘ছোট দেশ’ ধারণা বদলে দিচ্ছে বাংলাদেশ, চীনকে ঘিরে নতুন সমীকরণ













