ব্যর্থতার কারণ জানাল কেন্দ্রীয় ব্যাংক
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) কাঙ্ক্ষিত অবস্থানে রাখতে পারেনি।
বুধবার আইএমএফের একটি প্রতিনিধিদল কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শর্ত পূরণে ব্যর্থতার বিষয়টি স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
আইএমএফ এরই মধ্যে বাংলাদেশকে ৪.৭০ বিলিয়ন বা ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে। যার প্রথম কিস্তির অর্থ এরই মধ্যে পেয়েছে বাংলাদেশ।
তবে পুরো ঋণ প্রদানের প্রক্রিয়াটি ছিল শর্তে মোড়ানো। এমনকি ঋণের দ্বিতীয় কিস্তি পেতেও বাংলাদেশকে বেশ কয়েকটি শর্ত দেয় দাতা সংস্থাটি। যার মধ্যে অন্যতম ছিল চলতি বছরের জুন শেষে নিট আন্তর্জাতিক রিজার্ভ এনআইআর ২৪.৪৬ বিলিয়ন ডলারে রাখা।
তবে আইএমএফের হিসাবে সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের। যেখানে বাংলাদেশ ব্যাংকের নেয়া নানা সংস্কারের আদ্যোপান্ত তুলে ধরেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা।
বৈঠক শেষে সাংবাদিকদের মেজবাউল হক বলেন, বাংলাদেশ ব্যাংক যেসব শর্ত পূরণ করতে পারেনি তার কারণও ব্যাখ্যা করা হয়েছে আইএমএফ প্রতিনিধিদলের কাছে।
মেজবাউল হক বলেন, ‘আইএমএফের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে ঋণের শর্তানুযায়ী সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, এ বিষয়ে অগ্রগতি তাদের জানানো হয়েছে। এমনকি যেসব জায়গায় ঘাটতি রয়েছে, তার কারণও ব্যাখা করা হয়েছে।’
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের দাবি, আইএমএফের দেয়া শর্তের মধ্যে রিজার্ভ ছাড়া বেশির ভাগই পূরণ হয়েছে। এই বৈঠকের ফলে ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়ার ব্যাপারে আশাবাদ জানান কেউ কেউ। যদিও এ বিষয়ে অবস্থান এখনো স্পষ্ট করেনি আইএমএফ।
বৈঠকে অর্থনৈতিক উন্নয়ন, ভর্তুকি, রিজার্ভ পরিস্থিতি, খেলাপি ঋণ, মুদ্রানীতি, অর্থ পাচার, রাজস্ব সংস্কার ও পুঁজিবাজার নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা আলোচ্যসূচিতে ছিল।
পাশাপাশি যেসব শর্ত এখনো পূরণ হয়নি, তা নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়। এ ছাড়া গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বৈঠকে পুরো সফরের কার্যক্রম ও পরিকল্পনা প্রেজেন্টেশন আকারে তুলে ধরা হয়।
জানা গেছে, আইএমএফ প্রতিনিধিরা বাংলাদেশ ব্যাংককে বেঁধে দেয়া সর্বনিম্ন রিজার্ভের শর্ত পূরণ, রিজার্ভ থেকে রপ্তানি উন্নয়ন তহবিলকে (ইডিএফ) আলাদা করে দেখানো, ডলারের রেট বাজারের ওপর ছেড়ে দেয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নেয়া পদক্ষেপ খতিয়ে দেখবে।
এ ছাড়া আর্থিক খাতের সংস্কার, মুদ্রানীতি হালনাগাদ, বাস্তবায়নের দুর্বলতা, স্মার্ট সুদহার পদ্ধতি, অর্থনীতিতে নতুন সুদহারের বাস্তব চিত্র বিশ্লেষণকে নজরদারিতে রাখার লক্ষ্যের কথাও জানিয়েছে দাতা সংস্থাটি।
পূর্ব নির্ধারিত এই বৈঠক বুধবার শুরু হলেও রুটিন কার্যাবলি ও পরিকল্পনার নানা দিক তুলে ধরে সংশ্লিষ্টদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে ঢাকা সফররত প্রতিনিধিদলটি। এ ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধিদলটি। আগামী ১৮ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে এসব বৈঠক চলবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সবশেষ রিজার্ভ ছিল ২৬.৯৩ বিলিয়ন ডলার। তবে আইএমএফের হিসাবে রিজার্ভ ছিল ২১.৩০ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, সংস্থাটি অক্টোবরের মধ্যে ২৫ বিলিয়ন ডলার রিজার্ভ রাখার শর্ত দিয়ে এসেছে। যার মধ্যে জুন শেষে কমপক্ষে ২৪.৪৬ বিলিয়ন ডলার রাখার পূর্ব শর্ত ছিল। তবে সংস্থাটির হিসাবে তা পূরণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক।
শেয়ারনিউজ, ০৫ অক্টোবর ২০২৩
পাঠকের মতামত:
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- আমেরিকায় যাওয়ার আগে জেনে নিন নতুন ভিসা নিয়মগুলো
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র প্রার্থী চূড়ান্ত করল জামায়াত
- আমদানিকারকদের জন্য নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
- এবার আসছে নতুন মেট্রোরেল লাইন
- গ্রাহকদের জন্য বড় সুখবর, সঞ্চয়পত্রে আসছে নতুন ব্যবস্থা
- প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ নিয়েই ভারতের বিরুদ্ধে বড় অভিযোগ স্পিকারের
- ডাকসুতে জিন্নাহর ছবি নিয়ে তর্কের মধ্যেই ফাতিমার নতুন দাবি
- মামির সঙ্গে সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক, এরপর যা ঘটল
- বিয়ে ও সন্তান গোপন করে বিয়ে, কাবিননামা নিয়ে হাইকোর্টের নতুন রুল
- দালালদের চপেটাঘাত, বাংলাদেশকে মোদির ‘সরাসরি বার্তা’
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- এবার কাছাকাছি আসছে বাংলাদেশ ও পাকিস্তান
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার
- টানা দরপতনে নড়েচড়ে বসেছে ডিএসই, শীর্ষ ব্রোকারকে নিয়ে বৈঠক
- দাবি পরিশোধ সক্ষমতায় প্রভাতী ইন্স্যুরেন্সের সর্বোচ্চ রেটিং
- সাগরের সংকটে বড় বিপদে বাংলাদেশের পোশাক শিল্প!
- বাংলাদেশ–ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ভারতের গণমাধ্যমে নতুন বিশ্লেষণ
- যাদের অর্থায়নে গুলশানে মিছিল করে আওয়ামী লীগ
- দরপতন ঠেকাতে কার্যকর উদ্যোগ নেই, শেয়ারবাজারে আস্থার সংকট বাড়ছে
- ১৪ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
- ১৪ সেপ্টেম্বর লেনদেনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
- ১৪ সেপ্টেম্বর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার
- বিয়ে-তালাক-উত্তরাধিকার—ভারতে আসছে নতুন আইন
- তিনটি সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন সংক্রান্ত ডেট ঘোষণা
- সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের লেনদেন স্থগিত
- প্রভাতী ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন
- ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ, আহত গ্রাহক ফোরামের সেক্রেটারি
- ব্যাংকের টাকা নিয়ে নতুন উদ্বেগ, মূলধন সংকটে ২১ ব্যাংক!
- মহাপ্রলয় এলেও মানবজাতি বাঁচিয়ে রাখবে অস্ট্রেলিয়া
- স্যাটেলাইটের ছবিতে ভয়ংকর চিত্র, এগিয়ে আসছে চীনা সেনারা
- চাকরিজীবীদের অপেক্ষা আরও বাড়ল, পে-স্কেলের গেজেট নিয়ে যা জানা গেল
- সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন
- ইরানের সব পণ্য নিষিদ্ধ করল এক মুসলিম দেশ
- চার্জার খুলে না রাখলে বাড়ে বিদ্যুৎ বিল, জেনে নিন আসল তথ্য
- ব্যাংকের বুথে লুটের ছক, পুলিশের হাতে ধরা পড়তেই বেরিয়ে এলো পুরো কাহিনি
- এআই দিয়ে একটি ছবি বানাতে কতটা পানি খরচ হয় জানুন
- কুরআন ও সহীহ সুন্নাহ অনুযায়ী ফরজ গোসল করার সঠিক পদ্ধতি
- মক্কা-মদিনায় হোটেল বিজনেস: যেভাবে বিনিয়োগ করতে পারেন বাংলাদেশিরা
- ভিসা বাতিল ৪৮০০ বাংলাদেশির, দেশে ফিরে বিপাকে প্রবাসীরা
- ‘আমি তাকে দেখতে পারি না’—আসিফ নজরুলকে নিয়ে পাটওয়ারী
- ডিভিডেন্ড পেলো ২ কোম্পানির বিনিয়োগকারীরা
- আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ স্বতন্ত্র পরিচালকের পদত্যাগ
- হুমকির মুখে বাংলাদেশের ১৪ হাজার কেজি স্বর্ণ
- দুই কোম্পানির কারখানায় উৎপাদন বন্ধ পেল ডিএসই
- ১৪ সেপ্টেম্বর দেশের বাজারে রুপার ও সোনার দর
- এমডিদের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম, ৫০% কম পেলেই শূন্য ও পেনাল্টি
- নাম বদলাল সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- প্রধানমন্ত্রীর নতুন নিয়মে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কপালে চিন্তার ভাঁজ
- হাসিনার নতুন পরিকল্পনায় শামিল হলো পুতুল
- শেয়ারবাজারে বড় উত্থানের পূর্বাভাস, ডিএসইএক্স যাবে ১০ হাজারে
- বাংলাদেশকে আবারো বন্ধুত্বের প্রমান দিলো পাকিস্তান
- চীনের ভিসা পেতে বাংলাদেশিদের জন্য নতুন সুবিধা
- নবম জাতীয় পে-স্কেল ২০২৬: ২০ গ্রেডের বেতন এক নজরে
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তন
- ‘তুই শুধু রিটেনটা পাস কর, বাকিটা আমি দেখতেছি’
- ইসরায়েলকে প্রকৃতির মোক্ষম জবাব
- মূলধন দ্বিগুণ করতে পূবালী ব্যাংকের বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজার শক্তিশালী করতে নতুন পরিকল্পনা বিএসইসির
- জানা গেলো পাটোয়ারীর পৌনে ৩ কোটির প্রাডোর মালিকের পরিচয়
- দেশের বাজারে আজকের সোনার দাম এক নজরে
- মুরগির ১০ অংশ কখনোই খাবেন না
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বিমা খাতে ‘অনিয়ন্ত্রণ, বিশৃঙ্খলা ও দুর্নীতি’ বন্ধে কঠিন পদক্ষেপের ঘোষণা
- দাবি নিষ্পত্তিতে সংকট, বিমা খাতে বকেয়া প্রায় ৭ হাজার কোটি টাকা
- ব্যাংকের এমডিদের দক্ষতা যাচাইয়ে নতুন নিয়ম, থাকবে পেনাল্টির ব্যবস্থাও
- হামলাকারীদের বিচারসহ ইসলামী ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের দাবি
- ডিএসইর তিন ট্রেক প্রতিষ্ঠানের ৯ অনুমোদিত প্রতিনিধির প্রত্যাহার








